পাঠকের কলমে জানুয়ারি ২৯,২০২০: কাগুজে ছড়া / গৌতম মুখার্জী জানতে চাও ঘাসের কাছে কোথায় কাগজ তার? কত যুগ যে বিছিয়ে আছে সবুজ সংসার! বলেছো কি বাতাসকে যে কাগজ দরকারি? সীমান্তহীন বহমান সেও অনুপ্রবেশকারী! গাছের কাগজ চাইতে কি তার শিকড় অবধি গেলে? ফুলেরও কোন কাগজ নেই গন্ধ কেন পেলে! পাহাড় আজও দাঁড়িয়ে সটান, কাগজ তার কই! […]
Category: পাঠকের কলমে
পাঠকের কলম ডিসেম্বর ২৫,২০১৯: তর্জনী সোজা কর সুভাষ রাহা প্রশ্ন কর, প্রশ্ন কর- অবিরত প্রশ্ন করার সাহস অর্জন কর। যে প্রশ্ন গুলো এখনও উচ্চারণ করোনি ভয়ে কিংবা দ্বিধায় । বুকের মধ্যে তালা দিয়ে রেখেছো চিরকাল। ভয় কি? কেন চুপ করে থাকো? আর হারাবার কি আছে তোমার? হাতের মুঠোয় লুকিয়ে রাখা তোমার তর্জনী এখন সোজা করে […]
পাঠকের কলমে, ডিসেম্বর ১১,২০১৯: আগুনের আহ্বান সুভাষ রাহা এই বিপন্ন অন্ধকার রাতে –তোমার কাছে আমি ফুল চাই নিচেয়েছি আগুন,আমাকে ভালোবেসে এখন আগুন দাও, দাও বারুদ।এখন ঘরে বসে ফুলের সুবাস নিতে আমার অসহ্য লাগছে-ভালো লাগছে না ঘুম পাড়ানিয়া প্রেমের গান। আমি গহীন অন্ধকারে এখন পথ হাঁটবো- দুর্গম পাহাড় পর্বত খরস্রোতা নদীপেড়িয়ে যাব সাত সমুদ্র। কারো নির্দেশের […]
ভোর হবেই প্রকাশ সাহা সকলের ঝমঝমে বৃষ্টি পারলো না. সভ্যতার কলুষতা মুছে ফেলতে।. ভয়ংকর ঝড়ও পারলো না. একরাশ কালো ধোঁয়াকে উড়িয়ে নিতে।. দুপুরের তপ্ত বাতাস কিছুতেই পারলো না. শোষণ করতে আবর্জনার সজীবতা! সকলের ঝমঝমে বৃষ্টি পারলো না. সভ্যতার কলুষতা মুছে ফেলতে।. ভয়ংকর ঝড়ও পারলো না. একরাশ কালো ধোঁয়াকে উড়িয়ে নিতে।. দুপুরের তপ্ত বাতাস কিছুতেই পারলো […]
বায়োস্কোপ মানস কুমার ভৌমিক পুরোনো সেই দিনে দূর্গা পূজার শেষে গ্রামীণ মেলা বসে। গ্রামটি ছিল শান্তসুনিবীড় মেলা এলে হতো মানুষের ভিড়। মেলাতে আসত নানান দোকান, বায়োস্কোপ এলেই বাড়তো মেলার মান। হরেক রকম দোকানে মেলা উঠত সেজে, বায়োস্কোপ ওয়ালা বসতো ঠিক মাঠের মাঝে। ডুগডুগি বাজিয়ে, ভিড় ওঠাতো জমিয়ে। চারকোনা কাঠের বাক্সে, চোঙেতে চোখ লাগিয়ে, নানা চিত্র […]
বয়ঃসন্ধির আবেগ শর্মিষ্ঠা কুণ্ডু চাওয়া-পাওয়ার হিসেব বদলে যায় একটি ক্লাইম্যাক্সে, তরঙ্গবিহীন নদী যেমন হারিয়ে ফেলে তার স্রোত, তেমনি আকস্মিক হৃদয়সংবেদী মন ধরা দেয় কোন নাম না জানা ভাসমান ক্যাফেটেরিয়াতে। পথচলতি ভিড়ে বা উড়ন্ত পর্দার ফাঁকে উঁকি দেয় এক শান্ত,স্নিগ্ধ অস্ফুট ভালবাসা,– কেঁপে কেঁপে প্রকাশ পায় চতুর্দশপদী চেতনার হৃৎপিন্ড, মুখচোরা অভিবাদনে স্মৃতিপটে ভেসে ওঠে পিয়ানোর সুর […]
পাঠকের কলমে অক্টোবর ১৬, ২০১৯ : এক গৃহবধুর স্মৃতিচারণ মৈত্রেয়ী সান্যাল বিয়ের পর এপাড়ায় যখন আসি তখন কাউকে ঠিকানা বোঝাতে চাইলে ‘দক্ষিণ সুদর্শনপুর’ বললে যতটা সুবিধা হতো,তার থেকে টেলিফোন এক্সচেঞ্জের পেছনের গলি বললেই সুবিধা হতো অনেক বেশি। আসলে জেলার অন্যতম বড় BSNL এর অফিসটা একদম আমাদের নাকের ডগায় কিনা। কি রমরমা অবস্থা তখন তার। প্রচুর […]
পাঠকের কলমে, অক্টোবর ৯,২০১৯: বিসর্জন অনিন্দিতা মিত্র মানুষের জীবনে একটা ঈশ্বর অন্ততঃ থাকুক, হাজার গালাগালিতেও যে প্রত্যুত্তর করবে না কিংবা কড়ায়গন্ডায় বুঝে নেবে না জ্ঞাপিত কৃতজ্ঞতা থেকে নিজের প্রাপ্য পাওনা। ঈশ্বর নামের একটা জায়গা থাকুক ক্ষোভ ওগরানোর, কাঁহাতক আর নিজেকে দোষারোপ করা যায়! আলাদা আলাদা পাত্রে গুছিয়ে রাখা ছিল প্রেম-বিদ্বেষ-বাৎসল্য-মোহ-বিশ্বাস….. প্যাকিং করতে গিয়ে সব মিশে […]
পাঠকের কলমে, অক্টোবর ৯, ২০১৯ : বিসর্জন সোমা সরকার মুনিয়া খুব কাঁদছে। অষ্টমীতে বাবার কিনে দেওয়া হলুদ জামাটা যেটা একদম পা পর্যন্ত ঝুল ছিলো, যেটা কেনার জন্য দোকানের কাকু গুলোর সামনেই কান্না শুরু করেছিলো মুনিয়া সেই জামা আজ নবমীর দিন ছিঁড়ে গেলো।কোমড়ের পাশ দিয়ে ঝোলা ঝুমঝুম আওয়াজ করা বলগুলোও ছিঁড়ে চাড়িদিকে ছড়িয়ে গেছে।ছোট্ট মেয়েটার ডান […]
আশ্রয় অর্পিতা ভট্টাচার্য জীবন তবু হেঁটেই চলে…… “জন্মিলে মরিতে হবে”…যেন এটুকুই তার জীবন শুধু ক্রমেই দুরে সরে যায় অস্তিত্ব, আমিত্ব… হারিয়ে যায় দোল দোল দোলুনি, হারিয়ে যায় হাফ প্যাডেলের প্রানপন রেস, হারিয়ে যায় সরষে ক্ষেতে চুরির ডুব, হারিয়ে যায় ” চল বন্ধু ” ডাক, হারিয়ে যায় ঠাকুমার পেতলের কড়ায় গুড় নারকোলের অমৃত পাক…… হারিয়ে যায় […]
পাঠকের কলমে, সেপ্টেম্বর২৫, ২০১৯ : কবি’র গল্প স্নেহাশিস দত্ত চৌধুরী এক সে কবি’র গল্প বলি,শোনো তার কবিতার অর্থ করাই দায় ! শুনতো কী যে নীল দিগন্তে ওই, শব্দহীনের মাখতো আদর গায় ৷ চোরকাঁটাদের সঙ্গে ছিল বাস জলের শব্দে থাকতো পেতে কান, অ-কবিরা ভাবতো শুধু খুব কোন্ বাতাসে খুঁজছে এত গান ! সন্ধ্যে যখন নামলো দূরে […]
পাঠকের কলমে, সেপ্টেম্বর, ২৫, ২০১৯ : শরৎ এষা চক্রবর্তী শিউলি আর কাশের মেলা নীল আকাশে মেঘের ভেলা।। হিমের পরশ অঙ্গে লাগে সবার প্রাণে পুলক জাগে।। আগমনীর খবর পেয়ে মনের পাখি উঠল গেযে শিশির ভেজা নতুন ভোরে এলো পুজো ঘরে ঘরে।। মাতলো সবে রঙিন সাজে আমরা আছি তারই মাঝে।। সুখে দুঃখে জ্বালাই বাতি শরৎ তাই সবার […]
পাঠকের কলমে, সেপ্টেম্বর ১৮, ২০১৯ : জীবনতরী শুভশ্রী নন্দী চন্দ মানুষের জীবনের পথে প্রতিশ্রুতি বদ্ধ সূর্যালোকের আলোয় ধীরে ধীরে পড়ন্ত বেলার ভাটা পড়ে গেছে, জীবনের তরীখানি দীর্ঘশ্বাস ফেলে প্রতিকূলতা কে কাটিয়ে ভব সমুদ্রের পাড়ে ঠিক পৌঁছে গেছে,, ঋণ,রক্ত, লাভ,লোকসান,ইতর,খাতক সবকিছু কে উপেক্ষা করে,হৃদয়স্পন্দন অগ্ৰসর হয় ভাটার টানে, সকলেই আজ এই পড়ন্ত বিকেলের পর গভীর তিমিরস্য […]
পাঠকের কলমে, সেপ্টেম্বর১৮,২০১৯: আমার দুর্গা কৌশিক গোস্বামী আমার দুর্গা লাল সালোয়ার আমার দুর্গা কালো আমার দুর্গা প্রতিবাদে পথে আমার দুর্গা আলো। আমার দুর্গার তর্জনী উঁচু আমার দুর্গা কাঁদে আমার দুর্গা প্রতিবাদীদের ক্ষতস্থানে বাঁধে। আমার দুর্গা ঢাল হাতে কিছু নপুংসকের মাঝ আমার দুর্গা মানুষের মতো মিছিলে মিছিল দাবি করে শুধু কাজ। আমার দুর্গা শরৎকালে ভাই বোনেদের […]
পাঠকের কলমে, সেপ্টেম্বর ১১, ২০১৯ : আলোর ক্ষত বিদ্যুৎ রাজগুরু পরিযায়ী মেঘ লুকিয়ে রেখেছে রোদ উপত্যকার ঢালে আগুন পাখির ঠোঁটের চুম্বন অহরহ ঘর্মাক্ত কপালে উগ্র আলোয় থমকে যায় স্নায়ুর গতি মনে পড়ে শেওলায় ঢাকা সেদিনের পথের স্মৃতি তবুও বিকালের তামাটে মলাটে ঢেকে রাখি আলোর ক্ষত মোনালিসার রহস্যময় হাসির মতো। 198
পাঠকের কলমে, সেপ্টেম্বর, ১১, ২০১৯ : আধুনিক স্নিগ্ধা সরকার সভ্যতার এ কোন প্রান্তে আজ আমি দন্ডায়মান? আমি পোষাকে সভ্য, ভাষায় সভ্য, খাওয়াদাওয়ায় আমার অতি পরিপাট্য। জীবন যাপনে আমি বড়ই শৌখিন। শুধু মাত্র আমার মন, মানসিকতাকে আমি উন্নত করতে পারিনি। আমি তোমার ভুল শোধরাতে উদগ্রীব, কিন্তু দিনের পর দিন নিজেকে ভুলের বেড়াজালে জড়িয়ে নিচ্ছি। আমি অতি […]
পাঠকের কলমে, সেপ্টেম্বর ৪,২০১৯: তুই কি আমার প্রেম হবি শুভশ্রী নন্দী চন্দ তুই কি আমার প্রেম হবি? এই যে আমি, কেমন যেন এলোমেলো। ভবঘুরে, নেই চাল-চুলো! তুই কি আমায় সাজিয়ে দিবি? চোখের কক্ষপথ ঘিরে গ’ড়ে উঠেছে গাঢ় অমাবস্যা। মনের অলি-গলিতে জমে থাকে নিস্তব্ধতার আবর্জনা , এসব তো বড্ড বেমানান তোর কাছে ! তুই কি আমার […]
পাঠকের কলমে,সেপ্টেম্বর ৪,২০১৯ : উড়ো চিঠি সোমা সরকার . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . নীল, “ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লেখো” মনে আছে তোর প্রায় দিন গাইতিস এই গানটা। আমার খুব ভালোলাগতো। […]
পাঠকের কলমে,সেপ্টেম্বর ৪,২০১৯ : দাঁড়িয়ে থেকো এষা চক্রবর্তী মরনের পারে তুমি দাঁড়িয়ে থেকো কত জনমের পিপাসু মন টিকে তোমার, খেযা পাডানির কডি করে রেখো। ফিরিব যেদিন উথলা সাগর মাঝারে, হৃদি বেনুর গোপন সুরে খেযাটিকে মোর কাছে ডেকে নিও। আসব ফিরে,সেই তীরে…… সেই টানে!..…..বাঁচিয়ে রেখো। মৃত্যুর ওপারে দাঁড়িয়ে থেকো। শত-সহস্র-কোটি রূহমাঝে সেদিন পারবে কি চিনে নিতে […]
পাঠকের কলমে, আগস্ট ২৮, ২০১৯ : এলিট বেদশ্রুতি মুখার্জী বিখ্যাত নার্সিংহোমের ডাক্তার সম্বন্ধটা যখন এভাবে বাড়ি বয়ে এসে পছন্দ করে গেল, বাবা মা মরা নিশার বিশ্বাস করতে খুব কষ্ট হচ্ছিল, গানের গলা আর ঐ রূপ ছাড়া কীইবা আছে ওর সম্বল, মামাদের দাক্ষিণ্যে মামীদের কথার তলায় অনেকটা পেরেক বেরিয়ে যাওয়া জুতোর মত করে বড়… ওদের একসাথে […]
পাঠকের কলমে, আগস্ট ২৮, ২০১৯ : স্মৃতির আঙিনা এষা চক্রবর্তী । কলেজ পেরিয়ে তবে ইউনিভার্সিটি তে আসা, নতুন করে আবার যেন স্মৃতির দিনগোনা। স্যার ম্যমেদের বক্তৃতায় স্বপ্নের বীজবোনা, বন্ধু বান্ধবীদের কলোচ্ছ্বাসে জাগে হাসির ফোয়ারা । কেউ কোনদিন থাকবো নাকো চিরদিন একসাথে, স্মৃতিগুলি রযে যাবে মনের আঙিনা তে। অতীতকে ভুলে সবাই জাগব আবার ভবিষ্যতের পথে, দিনগুলি […]
পাঠকের কলমে, আগস্ট ২১, ২০১৯ : দুর্গা শুভশ্রী নন্দী চন্দ। ও মেয়ে, তুই হাসিস কেন এতো? জানিসনে কি তোর হাসিতে, জেগে ওঠে মানব পশু যতো….. ও মেয়ে তুই কাজল পরিস চোখে!! তাইতো ওদের লোভের লালা, ঝরে সামনে তোকে দেখে,….. ও মেয়ে তুই কেন বুঝিসনা , শাড়ি পরে বেরতে চাস বাইরে তোর খালি পিঠ ও কোমর […]
পাঠকের কলমে, আগস্ট ২১, ২০১৯ : স্পন্দন অঙ্কিতা চাট্যার্জ্জী মনখারাপ হলে বাঁশবনের শব্দ শোনো রঘু মাঝির পালের দোলায় যে কম্পমান ধ্বনি জলের সঙ্গে তড়িৎ বেগে খেলা করে তা দেখো মাছরাঙা ভেসে বেড়ায় আত্রেয়ীর কূলে লাটদের বারান্দায় যে কলতান কানে বাজে চৈত্রের বুকে হুদুম পরবের গান সঙ্গে থাকে বার্টান্ড রাসেলের সুখের সন্ধানে যাত্রা ঐ শোনা যায় […]