Categories
দেশের খবর

৫০ বছর পর ‘নিভছে’ ইন্দিরার তৈরি অমর জওয়ান জ্যোতির অনির্বাণ শিখা

ওয়েবডেস্কঃ ইন্দিরা গান্ধি প্রধানমন্ত্রী থাকাকালীন 1971-এর যুদ্ধে শহিদ জওয়ানদের স্মৃতিতে তৈরি করা হয়েছিল অমর জওয়ান জ্যোতির অনির্বাণ শিখা। 1914-1921 সালের মধ্যে যে ব্রিটিশ-ভারতীয় সেনা শহিদ হয়েছিলেন, তাঁদের স্মরণে ইন্ডিয়া গেট মেমোরিয়াল তৈরি করেছিল তৎকালীন ব্রিটিশ সরকার ৷ 1971 সালের ভারত-পাকিস্তান যুদ্ধে শহিদ জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানাতে 1972 সালে ইন্ডিয়া গেটের নিচে অনির্বাণ অগ্নিশিখা অমর জওয়ান […]

Categories
দেশের খবর

উইল না থাকলেও পিতার মৃত্যু হলে তাঁর সম্পত্তি পাবেন কন্যা, রায় সুপ্রিম কোর্টের

ওয়েবডেস্কঃ উইল করার আগে কোনও ব্যক্তির মৃত্যু হলে তাঁর সম্পত্তির উত্তরাধিকারী কে হবেন? এই প্রসঙ্গে তাৎপর্যপূর্ণ সিদ্ধান্ত নিল সুপ্রিম কোর্ট। বিচারপতি এস আব্দুল নাজির এবং বিচারপতি কৃষ্ণ মুরারীর বেঞ্চ জানিয়েছে, ইচ্ছাপত্র করার আগে কোনও হিন্দু পুরুষের মৃত্যুর পর তাঁর সম্পত্তি (স্বোপার্জিত বা পারিবারিক উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত) উত্তরাধিকারীদের মধ্যে বণ্টন হবে। বেঞ্চ আরও জানায়, মৃত হিন্দু […]

Categories
দেশের খবর

পাড়ার নাপিত দিয়ে চুল কাটাবো কিন্তু জাভেদ হাবিব নয় : বললেন পূজা

ওয়েব ডেস্ক: “পাড়ার নাপিত দিয়ে চুলকাটাবো কিন্তু জাভেদ হাবিব নয়” এমন ভাবেই নিজের কষ্ট ব্যক্ত করলেন মুজাফফরনগরের পূজা গুপ্তা। একটি সেমিনারে সকলেই গিয়েছিলেন নতুন কিছু শেখার আশায়। এবং সেখানে প্রধান অতিথি হিসেবে ছিলেন বিশিষ্ট হেয়ার স্টাইলার জাভেদ হাবিব। সেখানেই ঘটে যায় চরম আপত্তিকর একটি ঘটনা। হাবিব বলেন যখন আপনার পার্লারে জলের অভাব থাকবে তখন আপনি […]

Categories
দেশের খবর

করোনার থাবা এবারে চিকিৎসক মহলে আক্রান্ত রাজ্যের ৬ হাজার ডাক্তার

ওয়েবডেস্কঃ ঝড়ের গতিতে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা । আর এবারে আক্রান্ত হচ্ছেন করণা যুদ্ধের প্রথম সারির যোদ্ধারা। আক্রান্ত হয়েছেন কলকাতার বিভিন্ন নামিদামি সরকারি এবং বেসরকারি হাসপাতালে কর্মরত ডাক্তার এবং নার্সেরা। সব মিলিয়ে এ রাজ্যে করণা আক্রান্ত চিকিৎসকের পরিমাণ প্রায় ছয় হাজার। শেষ পাওয়া খবর অনুযায়ী করোনা আক্রান্ত হয়েছেন নীলরতন সরকার মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের ৭০ […]

Categories
দেশের খবর

জেনারেল বিপিন রাওয়াতের কপ্টার দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৪

ওয়েবডেস্কঃ : তামিলনাড়ুর কুন্নুরে জেনারেল বিপিন রাওয়াতের কপ্টার দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৪। সংবাদ সংস্থা ANI সূত্রে খবর, কপ্টারে থাকা ১৪ জন যাত্রীর মধ্যে ১৩ জনেরই মৃত্যু হয়েছে। বুধবার বেলা ১২.২০ মিনিটে বিপিন রাওয়াতকে নিয়ে নীলগিরির দুর্গম চা বাগানে ভেঙে পড়ে বায়ুসেনার কপ্টার। এদিন প্রথমে ৪ জনের মৃত্যুর খবর আসে। তারপর তামিলনাড়ুর বনমন্ত্রী রামচন্দ্র জানান, […]

Categories
দেশের খবর

দক্ষিণ আফ্রিকা থেকে ফেরত দুই ভারতীয় করোনা আক্রান্ত,ওমিক্রন নয় তো!!

ওয়েবডেস্কঃ দুই ভারতীয় নাগরিকের যারা দঃ আফ্রিকা থেকে সবে দেশে ফিরেছে তাদের শরীরে মিলল করোনা ভাইরাস। গতকালই বেঙ্গালুরু বিমানবন্দরে নামেন তাঁরা। RTPCR পরীক্ষায় দু’জনেই করোনা সংক্রমিত পাওয়া যায়। তাঁদের শরীরে ডেল্টা প্রজাতির অস্তিত্ব মিলেছে।যদিও বেঙ্গালুরুর গ্রামীণ ডেপুটি কমিশনার কে শ্রীনিবাস ওমিক্রন নয় বলে নিশ্চিত করেছেন। প্রসঙ্গত, করোনার নয়া রূপ ‘ওমিক্রন’-এ আক্রান্ত দেশগুলি থেকে আগত যাত্রীদের […]

Categories
দেশের খবর

গুরু নানকের জন্মদিনেই বিতর্কিত তিন কৃষি বিল প্রত্যহার করল কেন্দ্র। জয় হল কৃষকদের

ওয়েবডেস্কঃ : অবশেষে জয় হল দেশের আন্দোলনরত কৃষকদের। আজ গুরু নানকের জন্মদিনে তিন কৃষি বিল বাতিলের ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। যে তিন বিতর্কিত বিল নিয়ে কৃষকরা আন্দোলনে নেমে ছিল সেই কৃষি আইন প্রত্যাহার করতে বাধ্য হলো কেন্দ্র। জয় পেল কৃষকদের দীর্ঘদিনের আন্দোলন। আজ সকাল ৯ টায় মন কি বাত অনুষ্ঠানে আইন প্রত্যাহারের কথা ঘোষনা […]

Categories
দেশের খবর

আবার বাড়লো সংক্রমণ

ওয়েব ডেস্ক: গত ২৪ ঘণ্টায় আবার বাড়ল করোনা সংক্রমণ। বুধবারের তুলনায় বৃহস্পতিবার কিছুটা বাড়ল করোনা আক্রান্তের সংখ্যা। পাশাপাশি বেড়েছে মৃত্যুর সংখ্যাও। এদিন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, দেশে ২৪ ঘণ্টায় ১১ হাজার ৯১৯ জন আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ৪৭০ জনের। সুস্থ হয়ে উঠেছেন ১১ হাজার ২৪২ জন। এই মুহূর্তে অ্যাকটিভ কেস ১ লক্ষ ২৮ হাজার ৭৬২। […]

Categories
দেশের খবর

CPIM রাজ্য সম্পাদকের অনুরোধে পার্বতী আম্মালের হাতে ১৫ লাখ টাকার চেক তুলে দিলেন সূর্য

ওয়েব ডেস্ক : পার্বতী আম্মালের হাতে ১৫ লাখ টাকার চেক তুলে দিলেন ‘জয় ভীম’ ছবি খ্যাত তামিল অভিনেতা সূর্য। তামিলনাড়ুর সিপিআইএম নেতাদের উপস্থিতিতে পার্বতী আম্মালের হাতে চেক তুলে দিয়েছেন সূর্য। এর আগে টাকা দেওয়ার কথা জানিয়ে সিপিআইএম রাজ‍্য সম্পাদক কে বালাকৃষ্ণানকে চিঠি লিখেছিলেন সূর্য। সূর্য প্রযোজিত এবং অভিনীত সম্প্রতি মুক্তি পাওয়া ‘জয় ভীম’ ছবিটি গোটা […]

Categories
দেশের খবর

দশ হাজারের নিচে নামলো করোনা সংক্রমণ

ওয়েবডেস্ক: দেশের দৈনিক করোনা সংক্রমণ কমল আরও খানিকটা। স্বাস্থ্যমন্ত্রকের সাম্প্রতিকতম পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করো করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন ৮৮৬৫ জন। সরকারি হিসেব বলছে, গত ২৮৭ দিনের মধ্যে সর্বনিম্ন এই সংক্রমণ। মৃত্যু হয়েছে ১৯৭ জনের। একদিনে করোনার কবল থেকে সুস্থ হয়ে উঠেছেন ১১ হাজার ৯৭১ জন। দেশের কোভিড গ্রাফের শীর্ষে ৫ রাজ্য […]

Categories
দেশের খবর

বেসরকারিকরণের পথে ডাকবিভাগ???

ওয়েব ডেস্ক: উন্নত পরিষেবা দেওয়ার আশ্বাস, খরচ কমানোর বাহানায় এবার কর্পোরেটদের পিছন দিক দিয়ে ভিতরে প্রবেশের সুযোগ করে দেওয়া হচ্ছে ।রেলের একাংশ, বিমানবন্দর-সহ বিভিন্ন লাভজনক কেন্দ্রীয় সংস্থার ইতিমধ্যে বেসরকারিকরণ প্রক্রিয়া শুরু হয়েছে। এবার সেই কোপ পড়তে চলেছে কেন্দ্রীয় ডাকবিভাগের ওপরে।গত ২১ তারিখ নিউ দিল্লি সেন্ট্রাল ডিভিশন থেকে এজেন্সির মাধ্যমে নিয়োগের জন্য দেশে প্রথমবার বেসরকারি সংস্থার […]

Categories
দেশের খবর

বিটকয়েন কেলেঙ্কারিতে কংগ্রেসের নিশানায় এবার কর্নাটক রাজ্য বিজেপি সভাপতি

ওয়েবডেস্কঃ বিটকয়েন কেলেঙ্কারি প্রকাশ্যে আসার পরেই কর্নাটক রাজ্যের কংগ্রেস এবং বিজেপির মধ্যে বিতণ্ডা চরম পর্যায়ে পৌঁচেছে। কংগ্রেসের দাবি, বিটকয়েন কেলেঙ্কারিতে কয়েক হাজার কোটি টাকার লেনদেন হয়েছে এবং শাসকদলের প্রভাবশালী নেতারা মূল চক্রী শ্রীকির মাধ্যমে অনৈতিক ভাবে প্রচুর টাকা পেয়েছেন। এই সময় কংগ্রেসের তরফে বিটকয়েন কেলেঙ্কারিতে কর্নাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাইকে নিশানা করার পর এবার রাজ্য বিজেপি […]

Categories
দেশের খবর

কমলো সংক্রমণ হ্রাস মৃত্যুহারেও

ওয়েব ডেস্ক : সংক্রমণ নিয়ন্ত্রণে থাকলেও মৃত্যুকে নিয়ন্ত্রণে আনতে যথেষ্ট বেগ পেতে হচ্ছে বিশেষজ্ঞদের।কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট বলছে, গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে আক্রান্ত হয়েছেন ১০ হাজার ২২৯ জন। গতকাল সেই সংখ্যাটা ১১ হাজার ২৭১ জন। এদিকে, করোনাকে জয় করে দেশে সুস্থ হয়ে ওঠার সংখ্যা একই রয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে সুস্থ হয়ে উঠেছেন […]

Categories
দেশের খবর

ডেঙ্গু আক্রান্ত রুগীর শরীরে ব্ল্যাক ফাঙ্গাসের থাবা

ওয়েবডেস্কঃ করোনার দ্বিতীয় ঢেউ চলাকালীন দিল্লি সহ গোটা দেশ জুড়ে ব্ল্যাক ফাঙ্গাস সংক্রমণ ছড়িয়ে পড়েছিল। সুগার বা অন্য কোনও কো-মর্ডিবিটি যুক্ত রোগীদের মধ্যে এই ছত্রাক সংক্রমণ দেখা গিয়েছিল। মূলত করোনার দ্রুত চিকিৎসার জন্য ব্যবহৃত স্টেরয়েডের কারণেই এই ছত্রাক সংক্রমণ হচ্ছিল। এমনটাই জানিয়েছিল চিকিৎসকরা। সে সময় দেশজুড়ে প্রায় কয়েক হাজার রোগী ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হওয়ার পরই […]

Categories
দেশের খবর

গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেলেন ৫৫৫ জন

ওয়েবডেস্ক: দেশে করোনা আক্রান্তের সংখ্যা কমলেও বাড়ছে মৃতের সংখ্যা।আর এ নিয়েই চিন্তার সাস্থ্য মন্ত্রকের। শনিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ১১ হাজার ৮৫০ জন করোনা আক্রান্ত হয়েছেন। যা গতকালের থেকে খানিকটা কম। রাজধানী দিল্লির পরিস্থিতি কার্যত নিয়ন্ত্রণে হলেও নতুন করে ভয় ধরাচ্ছে কেরলের কোভিড গ্রাফ। শুধু দক্ষিণের এই রাজ্যেই […]

Categories
দেশের খবর প্রথম পাতা

দিল্লির ধোঁয়াশা পরিস্থিতি গুরুতর, ভারতের দূষণ বোর্ডের নির্দেশ জরুরি অবস্থার জন্য প্রস্তুত হতে

শুক্রবার কেন্দ্রের দূষণ নিয়ন্ত্রণ বোর্ড রাজ্য এবং স্থানীয় সংস্থাগুলিকে তাপমাত্রা এবং বাতাসের গতি হ্রাসের কারণে নয়াদিল্লির ক্রমবর্ধমান ধোঁয়াশা পরিস্থিতি মোকাবেলায় জরুরি ব্যবস্থার জন্য “সম্পূর্ণ প্রস্তুত” থাকার নির্দেশ দিয়েছে। বিষাক্ত ধোঁয়াশার ঘন কুয়াশা দিল্লির উপর ঝুলছে, আশেপাশের কৃষি জমিতে ফসলের বর্জ্য পোড়ানোর কারণে বেড়েছে। দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের মতে, এটি দৃশ্যমানতা হ্রাস করেছে এবং বায়ু গুণমান সূচক […]

Categories
দেশের খবর

বাড়ল সংক্রামিতর সংখ্যা

ওয়েবডেস্ক: মঙ্গলবারের তুলনায় বুধবার দেশে অনেকটাই বাড়ল দৈনিক করোনা সংক্রামিতের সংখ্যা। গতকাল যেখানে সংক্রামিতের সংখ্যা ছিল ১০ হাজার ১২৬, এদিন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, দেশে ২৪ ঘণ্টায় সংক্রামিতের সংখ্যা রয়েছে ১১ হাজার ৪৬৬। সংক্রামিত বৃদ্ধির সংখ্যা ১৩৪০। পাশাপাশি, গতকালের তুলনায় বেড়েছে মৃতের সংখ্যাও। একদিনে মৃত্যু হয়েছে ৪৬০ জনের। এই মুহূর্তে দেশে অ্যাকটিভ কেস রয়েছে ১ […]

Categories
দেশের খবর

এবার দাম কমল ভোজ্য তেলের

ওয়েবডেস্কঃ কয়েকদিন আগেই পেট্রোল-ডিজেলের দাম কিছুটা কমিয়েছে কেন্দ্র সরকার। এবার ভোজ্য তেলের দামও অনেকটা কমল । কেন্দ্রীয় সরকারের উদাসিনতার কারনে দীর্ঘ কয়েকমাস ধরে লাগাতার বৃদ্ধি পাচ্ছিল পেট্রোলিয়াম থেকে শুরু করে ভোজ্য তেল , ডাল সবকিছুর দাম।এমনটাই অভিযোগ ছিলো বিরোধী দল গুলোর।অন্য দিকে মূল্য বৃদ্ধির কারনে অসন্তোষ বাড়ছিলো সাধারণ মানুষের মধ্যে। এবার খানিকটা অসন্তোষ প্রশমনের জন্যই […]

Categories
দেশের খবর

ঊর্ধ্বমুখী দৈনিক সংক্রমণ

ওয়েবডেস্ক : দেশজুড়ে ফের বাড়ল দৈনিক করোনা সংক্রমণ। বুধবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে দেওয়া তথ্য অনুযায়ী, বেড়েছে দৈনিক সংক্রমণ। মঙ্গলবার দৈনিক সংক্রমণের সংখ্যা ছিল ১০ হাজার ৪২৩। ২৪ ঘণ্টায় দেশে ১১ হাজার ৯০৩ জনের সংক্রমণ ধরা পড়েছে। বেড়েছে দৈনিক মৃতের সংখ্যাও। ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩১১ জনের। মঙ্গলবার সেই সংখ্যা ছিল ৪৪৩। দেশে এখনও পর্যন্ত […]

Categories
দেশের খবর

লাগামছাড়া জ্বালানীর দাম: জানুন রায়গঞ্জে পেট্রোল ও ডিজেলের দর

ওয়েবডেস্ক : ক্রমাগত বেড়ে চলেছে জ্বালানির দাম। আজ মঙ্গলবার দিল্লিতে পেট্রোলের দাম লিটারে ৩৫ পয়সা বেড়েছে। এনিয়ে টানা ৭দিন বাড়ল পেট্রোলের দাম। দিল্লিতে এদিন প্রতি লিটার পেট্রোলের দাম বেড়ে হয়েছে ১১০ টাকা ৪ পয়সা । ডিজেল ৯৮ টাকা ৪২ পয়সা প্রতি লিটার। অন্যদিকে, মুম্বইয়ে প্রতি লিটার পেট্রোলের দাম ১১৫ টাকা ৮৫ পয়সা। ডিজেল ১০৬ টাকা […]

Categories
দেশের খবর

পরপর চারদিন বাড়লো পেট্রল ও ডিজেলের দাম! জানুন রায়গঞ্জে জ্বালানির দর

ওয়েবডেস্ক : এই নিয়ে একটানা চারদিন বাড়ল পেট্রল ও ডিজেলের দাম। শনিবার ৩৫ পয়সা করে বাড়ল জ্বালানির দাম। লাগাতার জ্বালানির মূল্যবৃদ্ধিতে মাথায় হাত প্রায় সকলেরই। কলকাতায় পেট্রলের দাম বেড়ে দাঁড়িয়েছে ১০৯ টাকা ৪৬ পয়সা এবং ডিজেলের (Diesel) দাম ১০০ টাকা ৮৪ পয়সা। বাণিজ্য নগরী মুম্বইয়ের পেট্রল ও ডিজেলের দাম বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১১৪ টারা ৮১ […]

Categories
দেশের খবর

সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে ভিজিল্যান্স তদন্ত এনসিবির

ওয়েবডেস্কঃ ‘আরিয়ান খানকে মুক্তি দেবার জন্য ২৫ কোটি টাকা ঘুষ চেয়েছেন সমীর ওয়াংখেড়ে! ‘ এমনই চাঞ্চল্যকর অভিযোগ তুললো মাদক কাণ্ডের এক সাক্ষী। মুম্বই মাদক কাণ্ডের প্রত্যক্ষদর্শী প্রভাকর সইল সোমবার সকাল ১১টা ২০ নাগাদ মুম্বই পুলিশ কমিশনারের অফিসে শীর্ষ নিরাপত্তা অফিসারদের সঙ্গে দেখা করে বলেন, ” শাহরুখ খানের ছেলে আরিয়ানকে এই মামলা থেকে অব্যাহতি দেওয়ার জন্য […]

Categories
দেশের খবর

এবার থেকে ঋতুকালীন ছুটি মিলবে কর্মীদের!! দৃষ্টান্ত স্থাপন করল সুইগী।

ওয়েবডেস্কঃ প্রতিমাসে ঋতুকালীন দিনগুলিতে কাজে আসায় প্রায়শই সমস্যায় পড়তে হয় মহিলা কর্মীদের। এবার তাঁদের জন্য বিশেষ ছুটির ঘোষণা করল ফুড ডেলিভারি জায়ান্ট, সুইগি। আজকের যুগেও এই ধরনের বিষয়কে ঘিরে নানা কুসংস্কার, দ্বিধা ও রক্ষণশীলতা রয়েছে দেশে। এরমধ্যে সুইগীর এই পদক্ষেপ দৃষ্টান্ত সৃষ্টি করবে বলেই মনে করছেন সকলে । সংস্থার তরফে ঘোষণা করা হয়েছে, প্রতি মাসে […]

Categories
দেশের খবর

উৎসবের মরশুমেই মৃত্যুমিছিল করোনার

ওয়েবডেস্ক: উৎসবের দিনগুলিতেই মৃত্যুমিছিল করোনার। একদিনে দেশে করোনায় মারা গিয়েছেন প্রায় সাতশো মানুষ। সংক্রমণের হার যথেষ্টই লাগামছাড়া। শনিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, শেষ ২৪ ঘন্টায় দেশে করোনা সংক্রমিত হয়েছেন ১৬ হাজার ৩২৬ জন, গতকাল আক্রান্ত হয়েছিলেন ১৫,৭৮৬ জন। আজকের পরিসংখ্যান নিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩ কোটি ৪১ লক্ষ ৫৯ […]

Categories
দেশের খবর

উত্তরাখণ্ডের দুর্যোগে মৃত্যু পাঁচ বাঙালি পর্বতারোহীর

ওয়েবডেস্কঃ উত্তরাখণ্ডের পাহাড়ে নেমেছে দুর্ধর্ষ তুষারধস। আর সেখানেই ট্রেকিং করতে গিয়ে মৃত্যু হল বাংলার পর্বতারোহীদের। গতকাল ৫ বাঙালি পর্বতারোহীর দেহ খুঁজে পাওয়া গিয়েছে বলে জানানো হয় সেরাজ্যের বিপর্যয় মোকাবিলা বাহিনীর তরফে। বাংলার পাঁচ ছাড়া তুষারপাতে আটকে মৃত্যু হয়েছে মোট ১০ পর্বতারোহীর। প্রবল ঠান্ডায় ও তুষারে আটকে গিয়ে তিনজন পোর্টারেরও মৃত্যু হয়েছে। মৃতদের নাম – সাধন […]