Categories
রায়গঞ্জ

রায়গঞ্জে শিশুদের নিয়ে অঙ্কন প্রতিযোগিতা ‘রায়গঞ্জ আন্তরিক’-এর

গত তিন বছর ধরে রায়গঞ্জের আশেপাশের অঞ্চলে থাকা সমাজের কিছু পিছিয়ে পড়া শ্রেণীর বাচ্চাদের নিয়ে রায়গঞ্জের একটি স্বেচ্ছাসেবী সংস্থা রায়গঞ্জ আন্তরিক শুরু করে কিছু এক্সট্রা কারিকুলার একটিভিটিস এর কাজ।

যেখানে শিশুদের শেখানো হতো অংকন, আবৃত্তি ,নাচ, ইত্যাদি ।আজ সেই সকল বাচ্চাদের রায়গঞ্জের নিয়ে এসে করা হলো একটি অঙ্কন প্রতিযোগিতা। যার নাম “চল আজ ছবি আঁকি”।

আজ রায়গঞ্জের সুপারমার্কেটের ওয়াই এম এ ভবনে করা হলো এই অঙ্কন প্রতিযোগিতা। আজ এই প্রতিযোগিতায় মোট ২৩ জন শিশু অংশগ্রহণ করেছে বলে জানালেন স্বেচ্ছাসেবী সংস্থা রায়গঞ্জ আন্তরিকের সদস্য সৈকত চক্রবর্তী।

1

Leave a Reply Cancel reply