
আজ ৫ই মার্চ পশ্চিবঙ্গ রাজ্য বিদ্যুৎ ওয়ার্কমেন্স ইউনিয়ন এর উত্তর দিনাজপুর ২০তম জেলা সম্মেলন কমরেড সুশান্ত দাস মঞ্চে (সি আই টি ইউ উত্তর দিনাজপুর জেলা কার্যালয় সভা কক্ষ, রায়গঞ্জ )অনুষ্ঠিত হলো।
পতাকা উত্তোলন ও শহীদ বেদিতে মাল্যদান পর্ব শেষে সন্মেলন উদ্বোধন করে বক্তব্য রাখেন সি আই টি ইউ জেলা সম্পাদক কমরেড স্বপন গুহ নিয়োগী। প্রতিবেদন পেশ করেন কমরেড জয়ন্ত ব্যানার্জী। আলোচনা করেন কমরেড উত্তম পাল, মানস দাস, আমির সোয়েল, মকবুল হুসাইন, সত্য পাল অবসরপ্রাপ্ত কর্মী এবং অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন সি আই টি ইউ জেলার অন্যতম সম্পাদক কমরেড বিপ্লব সেনগুপ্ত ও বিদ্যুৎ শিল্প সহায়ক কর্মী ইউনিয়ন নেতা কমরেড অসীম চক্রবর্তী। সন্মেলন থেকে কমরেড স্বপন গুহ নিয়োগী, কমরেড মানস দাস যথাক্রমে সভাপতি ও সম্পাদক নির্বাচিত হন।
কমরেড স্বপন গুহনিয়োগী,কমরেড বিপ্লব সেনগুপ্ত ও দীপক কান্ত সিনহা কে নিয়ে গঠিত সভাপতি মন্ডলী সম্মেলন পরিচালনা করেন।
