ওয়েবডেস্কঃ
শুক্রবার রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদে ইউক্রেনের উপরে রুশ হামলা নিয়ে নিন্দা প্রস্তাব আনা হলে সেই ভোটাভুটিতে যোগ দিল না নয়াদিল্লি।
ভারত- চীন সহ মোট 13 টি দেশ ভোটদান থেকে বিরত থেকেছে। এইভাবে ভোটাভুটিতে যোগ না দিয়ে কার্যত রাশিয়ার পাশেই থাকল ভারত। ৪৭ সদস্যের মানবাধিকার পরিষদে অন্তত ৩২টি সদস্য দেশ রাশিয়ার বিরুদ্ধে উচ্চ পর্যায়ের তদন্তের পক্ষে ভোট দিয়েছে। বিরুদ্ধে ভোট দিয়েছে রাশিয়া এবং ইরিট্রিয়া।
এর আগেও রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদেও ভোট দেয়নি ভারত। এদিনও সেই একই অবস্থান বজায় রেখেছে নয়াদিল্লি।