Categories
রায়গঞ্জ

তিন দিনব্যাপী নকআউট ক্রিকেট টুর্নামেন্ট রায়গঞ্জে

ওয়েবডেস্কঃ

প্রয়াত সঞ্জীব সরকার চ্যাম্পিয়ন এবং প্রয়াত ধনঞ্জয় মিশ্র রানার্সআপ ক্রিকেট টুর্নামেন্ট শুরু হল রায়গঞ্জে। রায়গঞ্জ স্টেডিয়াম ময়দানে শুরু হলো এই ক্রিকেট টুর্নামেন্ট। রায়গঞ্জের ঐক্য সম্মিলনী এবং দেবীনগর ক্রিকেট অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় এবং উত্তর দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার সহায়তায় আয়োজন করা হয় এই তিন দিনব্যাপী খেলার। এই টুর্নামেন্ট চলবে আগামী ছয় মার্চ পর্যন্ত।

তিন দিনব্যাপী এই ক্রিকেট টুর্নামেন্ট চলবে আটটি দলের মধ্যে কুড়ি ওভারের । এই আটটি দলের মধ্যে রয়েছে রায়গঞ্জের পাঁচটি দল, কাটিহার এর একটি এবং মালদার দুটি ক্রিকেট দল।

খেলার শেষে চ্যাম্পিয়নস দল এবং রানার্স দলকে একটি ট্রফি এবং দশ হাজার টাকা করে পুরস্কার দেওয়া হবে বলে জানালেন উত্তর দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ সমীর বসাক।

3

Leave a Reply Cancel reply