Categories
রাজ্য

বিজেপি এজেন্টের বাড়ির সামনে ফাটলো বোমা। আতঙ্ক এলাকায়

ওয়েবডেস্কঃ

বিজেপি এজেন্টের বাড়ির সামনে মাঝরাতে বোমা ফাটার ঘটনায় আতঙ্ক ছড়ায় এলাকায় ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনায়। সেখানেই বিজেপি এজেন্ট সুনীল উপাধ্যায়ের বাড়ির সামনে এবং মেঘনা মিলের শ্রমিক লাইনে পরপর দুটি বোমা ফাটায় আতঙ্কিত এলাকাবাসী ।

গতকাল রাজ্যজুড়ে ঘোষণা করা হয় পৌর ভোটের ফলাফল। কিন্তু ওই এলাকায় ভোট লুট এবং ভুল ভোট গণনার অভিযোগ তোলে বিজেপি ।

অভিযোগ তৃণমূলের দুষ্কৃতিরাই মাঝরাতে ইউ বোমার ঘটনা ঘটায়। যদিও ঘটনায় পুলিশ কোনো হস্তক্ষেপ করছে না বলেও অভিযোগ তোলেন বিজেপি নেতৃত্বরা।

অন্যদিকে এই বোমার ঘটনা পুরোপুরি অস্বীকার করেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব।

1

Leave a Reply Cancel reply