ওয়েবডেস্কঃ
আনিস হত্যার বিচার চেয়ে রায়গঞ্জে অনুষ্ঠিত হলো ধিক্কার মিছিল । আজ শহরের বিদ্রোহী মোরের গান্ধী মূর্তির পাদদেশে থেকে স্থানীয় রবীন্দ্র মূর্তির পাদদেশ পর্যন্ত হয় এই মিছিল।
চিকিৎসক , শিক্ষক সহ শহরের বিশিষ্ট জনেরা আজ পা মেলান এই মিছিলে। এই মিছিলের অন্যতম সংগঠক বিশিষ্ট চিকিৎসক অনিন্দ্য সরকার জানান,
ঘড়ি মোড়ের রবীন্দ্র মূর্তির পাদদেশে এই মিছিল শেষ হওয়ার পর সেখানে অনুষ্ঠিত হয় একটি বিক্ষোভ সমাবেশও। সেখানে আনিস হত্যার প্রকৃত হত্যাকারীদের গ্রেফতার ও মীনাক্ষী মুখার্জি সহ গ্রেফতার হওয়া অন্যান্য ছাত্র যুব আন্দোলনকারী দের দ্রুত মুক্তির দাবিতে বক্তব্য রাখেন চিকিৎসক অনিন্দ্য সরকার, নাট্যকর্মী হরি নারায়ন রায় প্রমূখ।
