Categories
জেলার খবর

বারদুয়ারীতে রাস্তা পেরোতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু বৃদ্ধের

প্রতিদিনের মতো গতকাল সন্ধ্যাতেও বাড়ির কাছেই চায়ের দোকানে চা খেতে যান বারদুয়ারী এলাকার বাসিন্দা ধীরেন বর্মন । এবং চা খেয়ে ফেরার পথে জাতীয় সড়কের দুর্ঘটনা মুখে পড়েন তিনি । একটি গাড়ি এসে সজোরে ধাক্কা দেয় বছর চুয়াত্তরের ধীরেন বর্মন কে।

ঘটনাটি ঘটেছে স্থানীয় তেতুল তলা এলাকায় সন্ধ্যে পৌনে ছটা নাগাদ । এরপর স্থানীয়রা তড়িঘড়ি তাকে হাসপাতালে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করেন । কিন্তু ক্ষত গভীর হওয়ায় হাসপাতালে মৃত্যু হয় ধীরেন বাবুর।

বর্তমানে তার মৃতদেহটি রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে। যদিও তাকে ধাক্কা দেওয়া গাড়িটিকে পাকড়াও করা সম্ভব হয়নি।

46

Leave a Reply Cancel reply