ওয়েবডেস্কঃ
ক্রেডিট কার্ডের জন্য একটি অনলাইন ব্যাঙ্কিং সংস্থার হেল্পলাইন নম্বরে ফোন করে প্রতারণার শিকার হলেন পূর্ব বর্ধমানের এক ব্যবসায়ী। প্রায় ৫০ হাজার টাকা তাঁর খোওয়া গিয়েছে বলে অভিযোগ। এই ঘটনায় প্রতারিত ব্যবসায়ী ভাতার থানার দ্বারস্থ হয়েছেন।
ওই ব্যবসায়ীর নাম মনিরুল হক ভাতারে শিবপুর গ্রামের বাসিন্দা ।
অভিযোগ, তাঁর একটি অনলাইন পেমেন্ট ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে। ক্রেডিট কার্ডের জন্য মঙ্গলবার তিনি নেট থেকে ওই ব্যাঙ্কের হেল্পলাইন নম্বর সংগ্রহ করেন। তারপর সেই হেল্পলাইন নম্বরে ফোন করতেই প্রতারণার শিকার হন।
তিনি ওই হেল্পলাইন ফোন নম্বরে ফোন করতেই তাঁর কাছে ওটিপি নম্বর চাওয়া হয়। ওটিপি নম্বর শেয়ার করতেই তাঁর অ্যাকাউন্ট থেকে ধাপে ধাপে প্রায় ৫০ হাজার টাকা তুলে নেওয়া হয়।
কয়েক ঘণ্টার মধ্যেই টাকা পুনরায় অ্যাকাউন্টে জমা হয়ে যাবে বলে সংস্থা থেকে জানানো হলেও তা না হওয়ায় অবশেষে তিনি দ্বারস্থ হন থানার।
