Categories
জেলা

ভিক্ষুকের মৃত্যুর পর তার ঘর থেকে উদ্ধার লক্ষাধিক টাকা। চাঞ্চল্য ইসলামপুরের লোকনাথ কলোনিতে।

ওয়েবডেস্কঃ

উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরে লোকনাথ কলোনিতে দুস্থ পরিবার বলে পরিচিত এক ভিক্ষুকের মৃত্যুর পর গচ্ছিত টাকার পরিমাণ দেখে চক্ষু চরকগাছ স্থানীয় বাসিন্দাদের। ভিক্ষুকের ঘর থেকে উদ্ধার হয়েছে তিনটি বাক্স।

বাক্স থেকে উদ্ধার হয়েছে ভিক্ষাবৃত্তির মাধ্যমে সংগ্রহ করা কয়েক লক্ষ টাকা। তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে ইসলামপুরের লোকনাথ কলোনি এলাকায়। ইসলামপুর পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডে গত ৫ দিন আগে এক ভিক্ষাজীবী বয়স্ক মহিলা কনিকা মহন্তর মৃত্যু হয় ।

অন্ত্যোষ্টিক্রিয়ার পর ঘরে তল্লাশি চালান পরিবারের লোকজন ও আত্মীয়-স্বজন পাড়া-প্রতিবেশীরা।তার ঘর থেকে উদ্ধার করেন লক্ষাধিক টাকার গচ্ছিত অর্থ । এই ঘটনায় এলাকায় যথেষ্টই চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। তবে এই কনিকা মহন্ত এর আরেক বোন মনিকা দাস ও তার বৃদ্ধা মা থাকতেন। সাধারণ পাড়া-প্রতিবেশী ও তার আত্মীয়স্বজন ও তার ছেলে জানিয়েছেন তার এই অর্থ লোকসমক্ষে গোনা হচ্ছে ।সম্মস্ত টাকা এই বৃদ্ধা মায়ের নামে ব্যাংকে রাখা থাকবে এবং তার যে বোন মারা গেছে তার শ্রাদ্ধ শান্তি করার জন্য ব্যয় করা হবে হবে।

তার এই টাকা সৎ কাজেই ব্যবহার করবেন বলে তার ছেলে জানিয়েছেন। তবে এলাকার বাসিন্দা হারাধন সেন জানান আমরা শুনতে পাই মারা গেছে। গত ৫ দিন আগে এলাকাবাসী আমরা সবাই মিলে এসে কিছু ট্রাংক ঘর থেকে বের করি ।তার মধ্যে দেখতে পাই বেশ কিছু টাকা রয়েছে তা সবার সামনে গোনা হচ্ছে ।তবে তিনটি ট্রাংক পাওয়া গেছে। তিনটি ট্রাংকে অর্থ প্রায় কয়েক লক্ষা হতে পারে বলে তিনি আশা করছেন। তবে এত অর্থ গচ্ছিত থাকা সত্ত্বেও কেন ওই পরিবার এরকম দুরাবস্থার মধ্যে কাটাচ্ছিলেন তা ভেবে উঠতপ পারছে না এলাকার জনগণ।

70

Leave a Reply Cancel reply