ওয়েবডেস্কঃ
মহা শিবরাত্রি উপলক্ষে রায়গঞ্জের শিব মন্দির গুলোতে চলছে শিব পূজার প্রস্তুতি। রায়গঞ্জ সেন্ট জেভিয়ার্স স্কুলের এর পেছনে অবস্থিত বাবা অঘোরেশ্বর মহাদেব মন্দির, কর্ণজোড়ায় অবস্থিত বাবা অমরনাথ মন্দির, রায়গঞ্জ শহরে অবস্থিত দেবপুরী সহ সমস্ত শিব মন্দির গুলোতেই চলছে মহা শিবরাত্রি পূজা প্রস্তুতি।
সমস্ত শিব মন্দির গুলো সেজে উঠছে রকমারি ফুল ও আলোক সজ্জায়। কোথাওবা চলছে শিবভক্তদের জন্য পূজার মহাপ্রসাদের প্যাকেট তৈরির কাজ। শিব ভক্তরা আগে থেকেই দুধ, বেল- বেলপাতা, আকুন্দ ফুল-ফল, ধুতুরা ফল- ফুল সংগ্রহ করে রাখছেন।
১৫ই মার্চ সোমবার মধ্যরাতের পর রাত্রি ২:১৮ থেকে ১৬ই মার্চ মঙ্গলবার মধ্যরাত্রি ১২:৩৬ পর্যন্ত মহা শিবরাত্রি ব্রত পালন করা হবে। শিবরাত্রিতে প্রহর হিসেবে মোট চারটি প্রহরে মহাদেবকে দুধ, দই, ঘি, মধু ইত্যাদি দিয়ে স্নান করানো হয়।
শিব পূজার প্রথম প্রহর- মঙ্গলবার সন্ধ্যা ৬:৩৫ থেকে ৯:৪০টা পর্যন্ত, দ্বিতীয় প্রহর- রাত্রি ৯:৪০টা থেকে মধ্যরাত ১২:৪৭টা পর্যন্ত, তৃতীয় প্রহর- মধ্যরাত ১২:৪৭টা থেকে ভোর ৩:৫১ পর্যন্ত এবং চতুর্থ প্রহর- বুধবার ভোর ৩:৫১ থেকে সকাল ৬:৫৪টা পর্যন্ত।
