Categories
রায়গঞ্জ

রায়গঞ্জে বিজেপির বনধ ভেঙে সংবিধান বাঁচাও, দেশ বাঁচাও কর্মসূচিতে কিষাণ তৃণমূল

ওয়েবডেস্কঃ

বিজেপির ডাকা বনধকে উপেক্ষা করে সংবিধান বাঁচাও, দেশ বাঁচাও ও সারের কালোবাজারীর প্রতিবাদে রায়গঞ্জ ব্লক কিষাণ ক্ষেত মজদুর তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে সোমবার কর্ণজোড়া বাসস্ট্যান্ডে এক প্রতিবাদ কর্মসূচি গ্রহণ করা হয়।

এদিনের প্রতিবাদ কর্মসূচি থেকে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের কৃষি ও কৃষক বিরোধী নীতি এবং সংবিধান বিরোধী নীতির অভিযোগ তুলে সমালোচনা করা হয়।

এদিনের প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন প্রবীণ তৃণমূল নেতা তথা উত্তর দিনাজপুর জেলা পরিষদের দলনেতা পূর্ণেন্দু দে, কিষাণ ক্ষেত মজদুর তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক অসীম শিকদার, সংগঠনের জেলা সভাপতি হুসেন দিলদার, সংগঠনের জেলা নেতৃত্ব মতিউর রহমান (হাবুল), সংগঠনের ব্লক সভাপতি শাহাবুদ্দিন আহমেদ সহ অন্যান্যরা।

88

Leave a Reply Cancel reply