Categories
রায়গঞ্জ

পাঁচলায় ডিওয়াইএফআই ও এসএফআই নেতৃত্বের উপর পুলিশের অত্যাচারের প্রতিবাদে রায়গঞ্জে বিক্ষোভ, পথ অবরোধ।

রায়গঞ্জঃ ২৭ শে ফেব্রুয়ারিঃ-

ডিওয়াইএফআই ও এসএফআই নেতৃত্বের উপর পাঁচলার অভিযান পুলিশের অত্যাচারের প্রতিবাদে রায়গঞ্জে প্রতিবাদ বিক্ষোভ পথ অবরোধ।

ডি ওয়াই এফ আই এর রাজ্য সম্পাদিকা মীনাক্ষী মুখার্জি সহ সমস্ত ছাত্র-যুব নেতা -নেত্রীদের নিঃশর্ত মুক্তি দাবিতে এবং ছাত্র নেতা আনিস খানের প্রকৃত খুনিদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এবং পৌর নির্বাচনে ভোট লুটের বিরুদ্ধে রায়গঞ্জ শহরে বিক্ষোভ ও পথ অবরোধ কর্মসূচি পালন করা হয় জানান সিপি আই(এম) নেতৃত্ব।

সি পি আই (এম) শহর এরিয়া কমিটির উদ্যোগে রায়গঞ্জ পৌর বাস স্ট্যান্ডের সামনে অবরুদ্ধ পথ চলতি মানুষের স্বতঃস্ফ্রুত অংশগ্রহণ ছিলো নজর কারা। সভায় সিপিআই(এম) পার্টির জেলা সম্পাদক আনওয়ারুল হক,এরিয়া কমিটির সম্পাদক তীর্থ দাস বক্তব্য রাখেন।

47

Leave a Reply Cancel reply