
ওয়েবডেস্কঃ অফলাইনেই হতে চলেছে এবারের মাধ্যমিক পরীক্ষা। অন্য স্কুলে গিয়ে পড়ুয়াদের যেমন পরীক্ষা দিতে হত, এবারও সেভাবেই হবে মাধ্যমিক।
আজ সকাল ১১ টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত মধ্যশিক্ষা পর্ষদের ক্যাম্প অফিস থেকে স্কুলগুলিকে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বিতরণ করা হবে।
পর্ষদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, পরীক্ষা স্থগিত হবে না এইবার, আগের ঘোষণা মতোই আগামী ৭ মার্চ থেকে রাজ্যজুড়ে শুরু হবে মাধ্যমিক পরীক্ষা। কোভিড বিধি মেনেই আয়োজন করা হবে এই বছরের মাধ্যমিক পরীক্ষা।
