Categories
রায়গঞ্জ

জাতীয় ভোটার দিবস-২০২২ পালিত হলো রায়গঞ্জ ব্লক প্রশাসনের উদ্যোগে

ওয়েবডেস্ক: সারা দেশের পাশাপাশি ২৫শে জানুয়ারী রায়গঞ্জ ব্লক প্রশাসনের উদ্যোগে রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির সভাকক্ষে পালিত হলো জাতীয় ভোটার দিবস-২০২২. এই দিনটি ১৯৫০ সালের ২৫শে জানুয়ারী নির্বাচন কমিশন গঠিত হওয়ার স্মরণে উদযাপন করা হয়।

২০১১ সাল থেকে তৎকালীন রাষ্ট্রপতি প্রতিভা পাটিল “জাতীয় ভোটার দিবস” চালু করেছিলেন। জাতীয় ভোটার দিবস-২০২২ এর থিম হলো “শক্তিশালী গণতন্ত্রের জন্য নির্বাচনী সাক্ষরতা”। ভোট প্রক্রিয়ায় ভোটারদের অংশগ্রহণের সক্রিয়তা বাড়াতে এই দিনটি উদযাপন করা হয়।

মঙ্গলবার রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির সভাকক্ষে শপথবাক্য পাঠের মধ্য দিয়ে এদিনের অনুষ্ঠানের সূচনা হয়। এদিন নতুন ভোটারদের উত্তরীয় পরিয়ে সংবর্ধনা প্রদান করা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়গঞ্জের বিডিও শুভজিৎ মন্ডল, রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি মানস কুমার ঘোষ সহ রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির বিভিন্ন কর্মাধ্যক্ষ, সদস্য ও রায়গঞ্জ ব্লকের সকল আধিকারিক এবং কর্মীবৃন্দরা।

27

Leave a Reply Cancel reply