Categories
আবহাওয়া

শিলাবৃষ্টির পূর্বাভাস উত্তরে, আরও নামবে পারদ

ওয়েবডেস্কঃ সোমবার সারাদিনই মেঘাচ্ছন্ন ছিল রাজ্যের আকাশ। ভরা মাঘেও বৃষ্টিতে নাজেহাল রাজ্যবাসী। তবে আজ থেকেই আবহাওয়ার উন্নতি ঘটবে রাজ্যে। নামবে পারদ। যদিও আপাতত আগামী ৪৮ ঘন্টা বৃষ্টি চলবে উত্তরবঙ্গে। হতে পারে শিলাবৃষ্টিও।এমনটাই পূর্বাভাস আবহাওয়া দপ্তরের।

উত্তরবঙ্গের সবকটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে । হাওয়া অফিসের খবর আগামী ২৬ জানুয়ারির মধ্যে বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার, কোচবিহার, মালদা, দুই দিনাজপুরের মতন জেলা গুলিতেও। দার্জিলিং জেলার কিছু কিছু স্থানে রয়েছে তুষারপাতের পূর্বাভাসও।

আগামী ৪৮ ঘন্টা কোনো পরিবর্তন না হলেও তার পর থেকেই ৪° অবধি কমতে পারে তাপমাত্রা।

5

Leave a Reply Cancel reply