এই নিয়ে সপ্তমবার অস্ট্রেলীয় ওপেনের ফাইনালে গেলেন কিংবদন্তি। ম্যাচ চলাকালীন তিনি অসুস্থ হয়ে পড়লেন। তাঁকে কোর্ট ছেড়ে বেরিয়েও যেতে হয়। রাফায়েল নাদাল অবশ্য হাল ছাড়েননি। ফিরে এসে ম্যাচ জিতে নিলেন।
অস্ট্রেলীয় ওপেনের কোয়ার্টার ফাইনালে পাঁচ সেটের লড়াইয়ে হারালেন দেনিস সাপোভালোভকে। ম্যাচের ফল নাদালের পক্ষে ৬-৪, ৬-৪, ৪-৬, ৩-৬ ও ৬-৩। নোভাজ জকোভিচের অনুপস্থিতিতে তিনি জিতলে বিশ্বের প্রথম পুরুষ টেনিস খেলোয়াড় হিসাবে একুশটি গ্র্যান্ড স্ল্যাম আসবে ঝুলিতে। ভেঙে দেবেন রজার ফেডেরারের রেকর্ড।
ম্যাচের শেষে নাদালের মুখে কঠিন যুদ্ধে জয়ের তৃপ্তি। বললেন, ‘আমি বিধ্বস্ত হয়ে গিয়েছি। আজ এত পরিশ্রম করতে হয়েছে, এত গরম ছিল, আমি তৈরি ছিলাম না।’ যোগ করেন, ‘ম্যাচ চলাকালীন আমার পেটে সমস্যা হচ্ছিল। তাই চিকিৎসকদের পরামর্শ নিই। বেশ কিছু ট্যাবলেট খাওয়ার পর একটু সুস্থ অনুভব করি।’
