Categories
আশেপাশের খবর

পিটিয়ে খুন গঙ্গারামপুরের এক যুবককে ! কিন্তু কেন?

ওয়েবডেস্কঃ এক যুবককে পিটিয়ে খুনের অভিযোগ উঠলো গঙ্গারামপুরে। মৃতের নাম মঞ্জুরুল হোসেন । বয়স ২৬ বছর। পেশায় পরিযায়ী শ্রমিক মঞ্জুরুল অশোকগ্রাম গ্রাম পঞ্চায়েতের দোমুঠা এলাকার বাসিন্দা। স্ত্রী ও দুই সন্তান নিয়ে বাস ছিল তার। দিন কয়েক আগেই বাড়ি ফিরেছিলো সে।

অভিযোগ , সোমবার রাতে স্থানীয় বাজার থেকে মোটরবাইকে চেপে বাড়ি ফেরার সময় এলাকার বেশ কয়েকজন যুবক তাঁকে গাছে বেঁধে বেধড়ক মারধর করে। এরপর মঙ্গলবার ভোরে বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে যান পরিবারের লোকজন এবং গঙ্গারামপুর থানার পুলিশ।

ঘটনাস্থলে পুলিশ পৌঁছে যুবককে উদ্ধার করে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।

পুলিশের অনুমান, পুরোনো বিবাদের জেরেই এই ঘটনা ঘটে থাকতে পারে। যদিও স্বামীর খুনিদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন মৃতের স্ত্রী।

1

Leave a Reply Cancel reply