Categories
Special occasion

নেতাজি র জন্মজয়ন্তীতে কুলিক ইনফোলাইনের শ্রদ্ধার্ঘ্য

মৃত্যুহীন প্রাণ

আভা সরকার মন্ডল

একটি প্রশ্ন বোধক মৃত্যুর ব্যথা

—- গোপন নয় কারও কাছে

তবু অন্ধকারে সত্য হাতড়ে বেড়ানো মানুষের হাতে

পথের দিশা হয়ে উঠে আসে না কোন আলো

অনন্ত কাল ধরে তবু চলে খোঁজ !

নানা মুনির স্বচ্ছন্দ বিচরণের জন্য

অস্পষ্ট অথচ উন্মুক্ত এক বায়বীয় পথ,

তাঁরা রেখে দেন সে পথের ধারে ধারে

মূল্যবান নানা মত !

সমাধান উঠে আসে না—–

কিন্তু বিজয়ী বলেই সর্বঅন্তর থেকেই

নির্বিঘ্নে উঠে আসে —— তাঁর জয়গান—

সর্বোত্তম তিনি —, সর্বকালীন চাহিদা

তিনি নেতাজী — এক মৃত্যুহীন প্রাণ !

4

Leave a Reply Cancel reply