ওয়েবডেস্কঃ আজ দেশজুড়ে পালিত হচ্ছে বীর স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫ তম জন্মদিন। ১৮৯৭ সালের আজকের দিনেই জন্মগ্রহণ করেন তিনি। নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্মদিন উপলক্ষে নানান কর্মসূচি গ্রহণ করা হয়েছে দেশের নানান প্রান্তে।
আজ বাংলায় সুভাষচন্দ্র বসুর ১২৫তম জন্মবার্ষিকীতে বিশেষ অনুষ্ঠানে যোগ দিতে কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি শ্যামবাজার থেকে ধর্মতলায় নেতাজি মূর্তির পাদদেশ পর্যন্ত পদযাত্রা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।
পাশাপাশি, এদিন সন্ধ্যা ৬টায় ইন্ডিয়া গেটে নেতাজির হলোগ্রাম মূর্তির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জানা গেছে গ্রানাইটের তৈরি নেতাজির মূর্তিটি ২৮ ফুট উঁচু ও প্রস্থ ৬ ফুট। মূর্তিটি তৈরি করছেন ভাস্কর অদ্বৈত গদনায়ক। তবে এই গ্রানাইটের মূর্তি তৈরি না হওয়া পর্যন্ত সেই জায়গায় থাকবে নেতাজির হলোগ্রাম স্ট্যাচুই। আজ তারই উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
