Categories
কুলিক রোববার

কুলিক রোববার: ছড়া : করোনার ঠিকানা

শ্রাবনী ভট্টাচার্য

করোনা তুমি কোথায় থাকো?কোন পাড়াতে বাড়ি?

শুনছি নাকি ফাঁদ পেতেছো স্কুল কলেজেই ভারি?

বই খাতা কে হেট করো খুব,বিদ্যা জ্ঞানে ভীষণ ভয়?

তাই কি তুমি স্কুলেই আছো করতে পড়ার দারুন ক্ষয়!

ছাত্ররা সব যে যার বাড়ি,বেঞ্চে জমে ধুলোর স্তুপ

এসব তোমার ভাল্লাগে তাই ক্লাস করেছো কীটের কূপ?

মিটিং মিছিল বিয়েবাড়ি হট্ট মেলার হাজার রেশ

সবই দেখি চলছে স্টেডি,স্কুলের বেলায় কেবল দ্বেষ?

শৈশব কে নিংড়ে নিয়ে কাড়ছো শিক্ষা দিনকে দিন

গাঁয়ের ছেলে ছাত্র আমার করছো তাদের দারুন দীন!

উঠছে ক্লাসে বিদ্যা ছাড়া না পড়লেও ফেল তো নয়

কিসের এমন গভীর খেলা নয়ের পিঠে জুড়ছো ছয়?

অনেক হলো শাসন তোমায়,রাস্তা ছাড়ো চলতে দাও

জুজুর ভয়ে মরবো নাকি জ্ঞানের আলোর দিব্যি নাও।

মুক্ত করো শিক্ষা ক্ষেত্র দাও খুলে দাও বিদ্যা মুখ

চোখের আলোয় অন্ধ সাজা,ভ্রষ্ট জীবন ত্রস্ত সুখ।

2

Leave a Reply Cancel reply