Categories
আবহাওয়া

উত্তরবঙ্গে শিলাবৃষ্টির সম্ভাবনা, পূর্বাভাস হাওয়া অফিসের

ওয়েবডেস্কঃ সকালে কুয়াশা, দিনভর মেঘলা আকাশ , রাজ্যে আবহাওয়ার বর্তমান পরিস্থিতি ঠিক এমনটাই। হাওয়া অফিসের মতে , আগামী দু’ঘণ্টায় কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদীয়া ও পশ্চিম মেদিনীপুর জেলায় বৃষ্টির সতর্কতা রয়েছে। বজ্র-বিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

আজ, কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে ১৭.৪ ডিগ্রি সেলসিয়াস ৷ পাশাপাশি সোমবার পর্যন্ত উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। দার্জিলিং, কালিম্পংয়ের উঁচু এলাকায় তুষারপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের পাঁচ জেলায় রয়েছে শিলা বৃষ্টির পূর্বাভাস।

বুধবার থেকে শুষ্ক আবহাওয়া, পরিষ্কার আকাশের ফের কমতে শুরু করবে সাথেই তাপমাত্রা ।

2

Leave a Reply Cancel reply