Categories
আবহাওয়া

বজ্র-বৃষ্টি-খরার বিপদ বঙ্গে! কি বলছেন আবহবিদরা?

ওয়েবডেস্কঃ আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা সম্প্রতি হানা দিতে চলেছে রাজ্যে। তার জেরে বঙ্গে ফের মুখ থুবড়ে পড়তে বসেছে শীত। এমনটাই জানালেন আলিপুর আবহাওয়া দপ্তর।

আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, শুক্রবার কলকাতায় আরও বেশ খানিকটা পারদ পতন হয়েছে। এদিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৩.৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৮ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে সর্বোচ্চ আর্দ্রতার পরিমাণ ৯৮ শতাংশ। আপাতত বেশ কিছুদিন থিতু হয়েছে শীত। সকালের দিকে ঘন কুয়াশা থাকলেও বেলায় ধীরে ধীরে আকাশ পরিষ্কার হয়ে যাচ্ছে। রাতেও ক্রমেই কমছে তাপমাত্রা। জেলাগুলিতেও পারদ ক্রমেই নিম্নমুখী।

আবহাওয়া দপ্তর জানিয়েছে, আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা হানা দিতে চলেছে রাজ্যে। এর জেরে ফের মুখ থুবড়ে পড়তে বসেছে শীত। ঝঞ্ঝার হানায় রাজ্যের বিভিন্ন জেলায় তাপমাত্রা প্রায় ২-৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়ার সম্ভাবনা রয়েছে। সপ্তাহ শেষেও হতে পারে বৃষ্টি। শনিবার থেকে সোমবার পর্যন্ত বেশি বৃষ্টিপাত হতে পারে। উত্তরবঙ্গে শিলাবৃষ্টির আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

5

Leave a Reply Cancel reply