Categories
crime

ব্যাঙ্ক থেকে স্কুল ব্যাগ ভরে ৩০ লাখ লুট করে নিল দুষ্কৃতিদল

ওয়েব ডেস্ক: শহরের প্রাণকেন্দ্রে হয়ে গেল ব্যাঙ্ক ডাকাতি। সকালে ব্যাঙ্ক চালু হতেই ৬ – ৭ জনের একটি দুষ্কৃতি দল ব্যাঙ্কে ঢোকে।তাদের প্রত্যকেরই হাতে আগ্নেয়াস্ত্র ছিল।পিঠে ছিল স্কুল ব্যাগ। ডাকাতির ঘটনাটি ঘটে বর্ধমান শহরের প্রাণ কেন্দ্র কার্জনগেটের পাশে দত্তসেন্টারে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শাখায়।দুষ্কৃতিদের মুখ ঢাকা ছিল কাপড় দিয়ে।


তখন সবেমাত্র ব্যাঙ্কের শাখায় লেনদেন শুরু হয়েছে। হাতেগোনা ১০ – ১৫ জন গ্রাহক। দুষ্কৃতিরা ব্যাঙ্কে ঢুকে গ্রাহকদের মোবাইল ফোন প্রথমে কেড়ে নেয়।তারপর ব্যাঙ্ক কর্মীদের মারধর করে লুটপাট চালায়। খুব অল্প সময়ের মধ্যেই ডাকাতদলটি লুটপাট করে চম্পট দেয়।

লুটের আর্থিক মূল্য ৩০ লাখ টাকা বলে জানা গিয়েছে। লুট করে পালানোর সময় ব্যাঙ্কের গেটে তালা দিয়ে যায় দুষ্কৃতিরা।খবর পেয়েই ব্যাঙ্কে ছুটে যায় বর্ধমান থানার পুলিশ। পৌঁছায় জেলা পুলিশ সুপার কামনাশীষ সেন, অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সিংহ রায়।

3

Leave a Reply Cancel reply