ওয়েবডেস্কঃ ওষুধ এবং অত্যাবশ্যকীয় সার্জিক্যাল ইন্সট্রুমেন্ট এর মূল্য বৃদ্ধি এবং ট্যাক্স বৃদ্ধি এবং অনলাইনে ওষুধ বিক্রির ক্ষেত্রে কালো বাজারীর প্রতিবাদে সারা ভারতজুড়ে ২৪ ঘণ্টার ধর্মঘট পালন করল সর্বভারতীয় সংগঠন FMRAI। আজ এই ধর্মঘটে সামিল হন ওয়েস্ট বেঙ্গল মেডিকেল এন্ড সেলস রিপ্রেজেন্টেটিভ ইউনিয়ন।
পাশাপাশি কেন্দ্রীয় সরকারের নতুন চারটি শ্রমকোড এর বিরুদ্ধেও এই ধর্মঘটের ডাক বলে জানালেন পশ্চিমবঙ্গ মেডিকেল এন্ড সেলস রিপ্রেজেন্টেটিভ ইউনিয়নের উত্তর দিনাজপুর জেলার জেলা সম্পাদক জয় দত্ত রায়। পাশাপাশি আজকের এই ধর্মঘট শান্তিপূর্ণ ভাবেই পালন করা হয়েছে বলে জানান তিনি।
