ওয়েবডেস্কঃ করোনার কারণে দু’বছর ধরে বন্ধ স্কুল কলেজ সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান গুলি ।ফলে প্রতি বছর স্কুলছুট হচ্ছেন রাজ্যের হাজারো পড়ুয়া। হাজার হাজার পড়ুয়া মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ফরম ফিলাপ না করেই ভিনরাজ্যে পারি দিচ্ছে উপার্জনের আসায়।পড়াশুনার বদলে বেছে নিতে হচ্ছে শ্রমিক বা দিনমজুরের কাজকেই। অথবা অল্প বয়সে বিয়ে করতে হচ্ছে ছাত্রীদের।
অন্যদিকে , উচ্চমধ্যবিত্ত বা উচ্চবিত্ত পরিবারের ছেলেমেয়েরা চলে যাচ্ছেন ‘বাইজুস’ এর মতো অনলাইন পড়াশোনার প্লাটফর্মে। এই কারণে অবিলম্বে স্কুল খোলার দাবিতে অভিভাবকদের অংশগ্রহণ করতে রাস্তায় নামলে নিখিলবঙ্গ শিক্ষক সমিতি।
শ্রেণিকক্ষে পঠন-পাঠন বাদ দিয়ে খোলা থাকছে দোকান , হাট-বাজার , ভোট মিটিং-মিছিল সহ বিভিন্ন জনসমাবেশ। এই কারণে স্কুল খোলার দাবিতে বিভিন্ন জায়গায় বিক্ষোভ সমাবেশ চালাচ্ছেন নিখিলবঙ্গ শিক্ষক সমিতি।
আজ এই দাবীতেই রায়গঞ্জ শহরের বিভিন্ন জায়গায় পড়ুয়া এবং অভিভাবকদের সই সংগ্রহ করতে রাস্তায় নামল নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি। সই সংগ্রহের পাশাপাশি আজ এই স্মারকলিপি ডি আই দপ্তরে দেওয়া হবে বলে জানানো হলো নিখিল বঙ্গ শিক্ষক সমিতির উত্তর দিনাজপুর জেলা শাখার পক্ষ থেকে
