Categories
অন্য খবর

চলে গেলেন কথক সম্রাট পদ্ম বিভূষণ বিরজু মহারাজ

ওয়েবডেস্কঃ আরো এক নক্ষত্র পতন । চলে গেলেন কথক সম্রাট পণ্ডিত বিরজু মহারাজ। ওস্তাদ বিরজু মহারাজ ছিলেন লখনৌ এর কালকা বিন্দাদিন ঘরানার একজন বিশিষ্ট প্রবক্তা। ১৯৮৪ সালে শাস্ত্রীয় নৃত্যে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ নাগরিক সম্মান পদ্মভূষণ লাভ করেন ।

ভারত সরকারের হয়ে পৃথিবীর বিভিন্ন দেশে প্রতিনিধিত্ব করেছেন বিরজু। রাশিয়া, আমেরিকা, জাপান, ব্রিটেন, আরব আমিরশাহি, ফ্রান্স, জার্মানি, ইটালি, চেক প্রজাতন্ত্র, অস্ট্রিয়া, কোথায় না যাননি। মাত্র ২৮ বছর বয়সেই সঙ্গীত নাটক অ্যাকাডেমি পুরস্কার পান। এছাড়া কালিদাস সম্মান, নৃত্য চূড়ামণি, অন্ধ্র রত্ন, সোভিয়েত ল্যান্ড নেহরু অ্যাওয়ার্ড, রাজীব গান্ধী শান্তি পুরস্কার এমন বহু পুরস্কার পেয়েছেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। সোমবার ভোরে হৃদরোগে আক্রান্ত হয়ে ৮৩ বছর বয়সে ইহলোক ত্যাগ করেন তিনি। তাঁর নাতি স্বরাংশ মিশ্র সোশ্যাল মিডিয়ায় লিখলেন, ‘দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে, পণ্ডিত বিরজু মহারাজ, আমার দাদু আর নেই। গভীর দুঃখ এবং বিষাদের পরিবারের সবচেয়ে ভালবাসার সদস্যের মৃত্যুর খবর দিতে হচ্ছে।’

1

Leave a Reply Cancel reply