মিড ডে মিল এর সাথে স্কুলের শিক্ষকদের উদ্যোগে ছাত্রদের মধ্যে সোয়েটার বিতরণ করল রায়গঞ্জ মোহনবাটি উচ্চ বিদ্যালয়ের শিক্ষকেরা । সরকার থেকে স্কুল ইউনিফর্ম দেওয়া হলেও দেওয়া হয় না ছেলেমেয়েদের শীতবস্ত্র । পাশাপাশি শহরের অন্যান্য স্কুলগুলির থেকে তুলনামূলক দুস্থ ছাত্রের সংখ্যাই বেশি বিদ্যালয়ে। এই কারণে পঞ্চম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত মিড ডে মিল এর সাথেই শীতবস্ত্র প্রদান করা হচ্ছে বলে জানালেন রায়গঞ্জ মোহনবাটি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অমল বিশ্বাস। আজ এখানে প্রায় 218 জন পড়ুয়াদের বিতরণ করা হবে জানালেন তিনি। আগামী পাঁচ দিন ধরে চলবে এই কর্মসূচি।
Categories
শিক্ষকদের নিজস্ব উদ্যোগে ছাত্রদের সোয়েটার বিতরণ করল রায়গঞ্জ মোহনবাটি স্কুল।
