Categories
রাজ্য

পিছিয়ে গেল রাজ্যের ৪ পুরসভা নির্বাচন

ওয়েব ডেস্ক: অতিমারী আবহে পিছিয়ে গেল ৪ পুরনিগমের নির্বাচন। বিজ্ঞপ্তি জারি করে কমিশন জানিয়েছে, ৪ পুরসভার ভোট হবে ১২ ফেব্রুয়ারি। ১৪ ফেব্রুয়ারি হতে পারে ভোট গণনা। আপাতত কোভিড নিয়ম মেনে চলতে পারে প্রচার। তবে ভোটের ৭২ ঘণ্টা আগে প্রচার বন্ধ করতে হবে।

আগামী ২২ জানুয়ারি বিধাননগর, শিলিগুড়ি, আসানসোল ও চন্দননগর – এই চার পুরসভার ভোট হওয়ার কথা। সেই অনুযায়ী মনোনয়ন জমা. প্রচার চলছিল জোরকদমে। এর মাঝেই রাজ্যজুড়ে ফের অতিমারীর আকার নেয় করোনা। হু হু করে বাড়তে শুরু করে কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা। সংক্রমণের শৃঙ্খল ভাঙতে রাজ্যজুড়ে কড়া বিধিনিষেধ জারি করে রাজ্য। এমন পরিস্থিতিতে ভোট পিছিয়ে দেওয়ার আরজি জানিয়ে কলকাতা হাই কোর্টে একাধিক মামলা হয়। শুক্রবার সেই শুনানিতে কমিশনকে সিদ্ধান্ত নিতে নির্দেশ দেয় হাই কোর্ট।

এর মধ্যে শনিবারই রাজ্যের তরফে ভোট পিছিয়ে দেওয়ার সবুজ সংকেত দিয়ে কমিশনে চিঠি পাঠায় নবান্ন-ও। তার পর ভোট পিছনোর সিদ্ধান্ত নেয় কমিশন।

19

Leave a Reply Cancel reply