
ওয়েব ডেস্ক : স্বামী বিবেকানন্দের ১৫৯ তম জন্মজয়ন্তী উপলক্ষে রাজ্যের অন্যান্য জায়গার মতো রায়গঞ্জেও পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে হয়ে গেল বিবেক চেতনা উৎসব ২০২২। রায়গঞ্জে সমষ্টি উন্নয়ন আধিকারিক এর দপ্তরে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে শুরু হয় এই উৎসব। উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি কবিতা বর্মন, রায়গঞ্জ সমষ্টি উন্নয়ন আধিকারিক শুভজিৎ মন্ডল, পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি মানস ঘোষ যুব কল্যাণ আধিকারিক দেবদীপ সরকারসহ অন্যান্য আধিকারিকেরা। এই অনুষ্ঠানে স্বামী বিবেকানন্দের ১৫৯ তম জন্মবার্ষিকীতে স্বামীজীর জীবন ও অবদান নিয়ে আলোচনা করেন বিভিন্ন আলোচকেরা।
