ওয়েবডেস্কঃ করোনার তৃতীয় ঢেউ এ নাজেহাল গোটা দেশ। রাজ্যে সংক্রমন গতবারের সকল রেকর্ড ভেঙে দিয়েছে। বাদ নেই উত্তর দিনাজপুর জেলা। এবার করোনার থাবা নেমে আসলো রায়গঞ্জ গার্লস হাইস্কুলে। এদিন করোনায় একাধিক শিক্ষিকা, শিক্ষাকর্মী সহ ছাত্রীদের সংক্রমণের খবর আসতেই বন্ধ করে দেওয়া হয় স্কুল। বন্ধ করা হয় ভর্তি প্রক্রিয়া, মিড ডে মিল বিতরণ।
স্কুলের প্রধানশিক্ষিকা সুমিতা সরকার জানান, স্কুলের মোট ৩ জন করোনায় সংক্রমিত। এছাড়াও স্কুলের বেশ কয়েকজন শিক্ষিকা ও শিক্ষা কর্মীর জ্বর- সর্দি কাশি রয়েছে। সবদিক বিচার করে স্কুলের তরফে নোটিশ দেওয়া হয়। যেখানে বলা হয়েছে, ষষ্ঠ শ্রেণির ভর্তি প্রক্রিয়া আপাতত বন্ধ থাকছে। আগামী সপ্তাহে পরিস্থিতি ঠিকঠাক হলে পড়ুয়াদের মিড ডে মিল দেওয়া হবে।
অন্যদিকে আজ গোটা জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৭০। রাজ্যে ১৯২৮৬ জন।
