Categories
কুলিক রোববার

কুলিক রোববার কবিতা : যা আছে আধেক

তাপস দাস

আধেক জীবন শেষ হলে পড়ে থাকে আধেক;

আধেক জীবন হয়ত নড়ে যাবে দমকা হাওয়ায়।

কাক ভোরে,অথবা মাঝ রাতে গভীর ঘুমে ডাক দেবে-

ওঠো হে, যেতে হবে। দেখছো না প্রতিবেশী কেউ কেউ

তোমায় না বলেই চলে গেছে; ওঠো হে, এত লোভ কেন?

গত জীবনের মৃদুভাষ জানি না; আগামী জনমে নেই আশ

যেটুকু আছে ভুলে মাখামাখি এই জীবনের আটপৌরে বাস।

আমার যেটুকু ভালো তোমাদের রেণু মেখে

আমার যতটুকু মন্দ তোমাদের ভালো চেয়ে।

2

Leave a Reply Cancel reply