ওয়েবডেস্কঃ যে কোনো নির্মাণ কাজ বা শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য প্রয়োজন ইট, বালি, পাথর, সহ আনুসঙ্গিক জিনিষ। কিন্তু গত এক মাস ধরে কোরোনা পরিস্থিতির কারনে বন্ধ হয়ে পড়েছে বালির যোগান।
এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বন্ধ হয়ে পড়েছে সরকারী বেসরকারী বিভিন্ন নির্মাণ কাজ। সাথেই বন্ধ হয়ে পড়েছে রাজমিস্ত্রি, রংমিস্ত্রী দের যোগানও। আবার নির্মাণ কাজ বন্ধ থাকায় অনেকেই পরিবর্তন করে ফেলেছেন নিজের পেশার। পাশাপাশি বলি বন্ধ থাকার দরুন ক্ষতিগ্রস্ত হচ্ছে পাথর , সিমেন্ট, ও রডের ব্যবসায়ী রা। বারংবার এ বিষয়ে জেলাশাসকের কছে জানানো হলেও তা ফলপ্রসূ হয়নি বলেই জানানো হলো ওয়েস্ট বেঙ্গল চেম্বার অফ কমার্সের পক্ষ থেকে।
এরই পরিপ্রেক্ষিতে আগামীকাল ওয়েস্ট বেঙ্গল চেম্বার অফ কমার্সের চিফ সেক্রেটারি কে জানানো হবে বলে জানান সংগঠনের পক্ষ থেকে।
