Categories
রায়গঞ্জ

কোভিড সচেতনতা কর্মসূচি রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের

রায়গঞ্জ ওয়েবডেস্কঃ
বছর শুরুতেই আবারো জাঁকিয়ে বসেছে কোভিড আতঙ্ক। অমিক্রনের দাপটে দিশেহারা সাধারণ মানুষ থেকে স্বাস্থ্যমহল, প্রশাসন সকলেই। এই পরিস্থিতিতে সংক্রমণের শৃঙ্খল ভাঙতে চালু হয়েছে কড়া বিধিনিষেধ।

কিন্তু তার মধ্যেও সাধারণ মানুষের মধ্যে দেখা যাচ্ছে সচেতনতার অভাব। এই কারণে সাধারণ মানুষকে সচেতন করতে বারবার এগিয়ে আসছে বিভিন্ন মহল। আজ রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশন এবং রায়গঞ্জ পুলিশ প্রশাসনের যৌথ উদ্যোগে নেওয়া হল এক সচেতনতামূলক কর্মসূচি।

আজ রায়গঞ্জের বিভিন্ন বাজারে শোনা গেল এই সচেতনতা বার্তা। রায়গঞ্জের স্থানীয় মোহনবাটি বাজার, সুপার মার্কেট , গোশালাবাজার এবং শিলিগুড়ি মোড় সংলগ্ন বাজারে ক্রেতা-বিক্রেতাদের হাতে তুলে দেওয়া হল মাস্ক, স্যানিটাইজার এবং বার্তা দেওয়া হলো সামাজিক দূরত্ব বিধির ।

পাশাপাশি রায়গঞ্জ ট্রাফিক পুলিশের সাহায্যে শিলিগুড়ি মোরেও করা হলো এই মাস্ক বিতরণ কর্মসূচি। পথচলতি সাধারন মানুষ তথা বিভিন্ন গাড়ির ড্রাইভার সহ প্রতিটি মাস্ক বিহীন নাগরিকের হাতে তুলে দেওয়া হলো মাস্ক এবং স্যানিটাইজার।

45

Leave a Reply Cancel reply