ওয়েবডেস্কঃ চারিদিকে হু হু করে বাড়ছে করোনা । আজ রাজ্যে করোনা সংক্রমনের পরিমাণ ছাড়িয়েছে ১৪ হাজার। এই মুহূর্তে সাধারণ নাগরিককে সচেতন করতে এবং মাস্ক ও স্যানিটাইজারের সঠিক ব্যবহারের পাশাপাশি সামাজিক দূরত্ব বজায় রেখে পথচলার বিষয়ে সচেতন করতে আবারো রাস্তায় নামল রায়গঞ্জ পৌরসভার পৌরপতি সন্দীপ বিশ্বাস।
আজ শহরের ঘড়ি মোড় এলাকায় মাস্ক ও স্যানিটাইজার সমেত দেখা যায় রায়গঞ্জ পৌরসভার পৌরপতি সহ আরোও অন্যান্যদের।
মূলত যে সমস্ত নাগরিকেরা মাস্ক ছাড়া বেরিয়েছিলেন তাদের হাতে মাস্ক তুলে দেওয়ার পাশাপাশি দেওয়া হলো সচেতনতা বার্তাও।
