ওয়েবডেস্কঃ অবিলম্বে স্কুল কলেজ খোলা, ডাটা প্যাক এর দাম কমানো এবং এক শিক্ষাবর্ষের ফি মুকুব সহ বিভিন্ন দফা দাবিতে অবস্থান বিক্ষোভ করল বামপন্থী ছাত্র সংগঠন sfi। আজ মত ছয় দফা দাবি নিয়ে ডেপুটেশন জমা দেওয়া হল রায়গঞ্জের কর্ণজোড়ায় অবস্থিত জেলাশাসকের দপ্তরে। এই মহামারীর সময়ে বিনোদনমূলক সব কিছু খোলা থাকা সত্ত্বেও বন্ধ রয়েছে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো।
তাই অবিলম্বে এই সকল শিক্ষা প্রতিষ্ঠান গুলো খুলে দেশের আগামী প্রজন্মের কাছে শিক্ষার পথ প্রসার করতেই আজকের এই কর্মসূচি বলে জানালেন বামপন্থী এই ছাত্র সংগঠনের উত্তর দিনাজপুর জেলা সম্পাদক কুশান ভৌমিক।
