ওয়েবডেস্কঃ গত পরশু ফুটফুটে দুই কন্যা সন্তানের জন্ম দিয়েছিলেন কবিতা। কিন্তু চিকিৎসার গাফিলতিতে অকালে প্রাণ দিতে হলো সদ্যোজাত দুই সন্তানের এই মাকে। গত পরশু রামনগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় অন্তঃসত্ত্বা কবিতা মান্না জানাকে এরপর তিনি জন্মদেন দুই কন্যা সন্তানের। কিন্তু গতকাল হঠাৎই তার শরীর কিছুটা অসুস্থ হওয়ায় রাত প্রায় ১১ টা নাগাদ কর্মরত চিকিৎসক তাকে মৃত গণ্য করে অক্সিজেন এবং স্যালাইন খুলে দেন বলে অভিযোগ করে পরিবার।
এরপর অন্য এক ডাক্তার জানান তিনি এখনো বেঁচে আছেন এরপর তড়িঘড়ি তাকে কলকাতায় স্থানান্তরিত করা হলে মৃত্যু হয় কবিতার এমনটাই অভিযোগ করেন মৃতার পরিবার। যদিও ঘটনায় সুস্থ রয়েছে দুই সদ্যজাত সন্তান ঘটনাটি ঘটেছে হলদিয়ার রামনগর থানা এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ।
