ওয়েবডেস্কঃ ১ লা জানুয়ারি ৪ হাজার ৫১২ জন করোনা সংক্রামিত হয়েছিল রাজ্যে। আজ সেই সংখ্যা বেড়ে দাঁড়াল ৬ হাজার ১৫৩। এদিন রাজ্যে সব থেকে বেশি করোনা সংক্রমণের ঘটনা ঘটেছে কলকাতায়। কলকাতায় একদিনে করোনা আক্রান্ত হয়েছে ৩ হাজার ১৯৪। এর পরেই রয়েছে উঃ ২৪ পরগনা। এখানে আক্রান্তের সংখ্যা ৯৯৪। এরপরেই হাওড়া। এখানে সংক্রমিত রোগীর সংখ্যা ৫৯৫ জন। অন্য দিকে উত্তর দিনাজপুর, দঃ দিনাজপুর ও মালদায় সংক্রমিত রোগীর সংখ্যা ৯ জন, ১৩ জন,৪১ জন।
রাজ্যে এদিন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৮ জন। তবে আশার কথা, এদিন সুস্থ হয়েছে২হাজার ৪০৭ জন।
