Categories
করোনা

আশঙ্কা বাড়িয়ে দ্বিগুণের চেয়েও বাড়লো করোনা সংক্রমণ

ওয়েবডেস্কঃ এক কোরোনায় বাঁচা দায় তার ওপর ওমিক্রনের থাবা। রবিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ২৭ হাজার ৫৫৩ জন। একদিনে মৃত্যু হয়েছে ২৮৪ জনের। সুস্থ হয়ে উঠেছেন ৯ হাজার ২৪৯ জন। করোনা অ্যাকটিভ কেস রয়েছে ১৮ হাজার ২০।

পাশাপাশি দেশে এখনও পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ৪৮ লক্ষ ৮৯ হাজার ১৩২ জন। মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৮১ হাজার ৭৭০ জন। সুস্থ হয়েছেন ৩ কোটি ৪২ লক্ষ ৮৪ হাজার ৫৬১ জন। করোনা অ্যাকটিভ কেস রয়েছে ১ লক্ষ ২২ হাজার ৮০১ জন।

1

Leave a Reply Cancel reply