Categories
জেলা

২০২২ সালের রক্তদান শিবিরের ক্যালেন্ডার প্রকাশ হেমতাবাদের বিধায়কের

ওয়েবডেস্কঃ ইংরেজী নতুন বছরকে রক্তদান শিবির কর্মসূচির মাধ্যমে স্বাগত জানালেন হেমতাবাদের বিধায়ক সত্যজিৎ বর্মন। সম্প্রতি ২০২২ সালের রক্তদান শিবিরের ক্যালেন্ডার প্রকাশ করেছেন তিনি। বিগত বছরেও হেমতাবাদ বিধানসভা কেন্দ্রের প্রতিটি অঞ্চলের বিভিন্ন এলাকায় রক্তদান শিবির কর্মসূচি গ্রহণ করে চমক দিয়েছেন সত্যজিৎ বাবু। নতুন বছরের শুরুতেই রবিবার বিধায়ক সত্যজিৎ বর্মনের উদ্দ্যোগে ও রায়গঞ্জ ব্লকের ১ নং ভাতুণ অঞ্চল তৃণমূল কংগ্রেসের পরিচালনায় সেবাগ্রাম হাই স্কুলে অনুষ্ঠিত হলো ২০২২ সালের প্রথম স্বেচ্ছায় রক্তদান শিবির। এদিনের রক্তদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন রায়গঞ্জ ব্লক ২ তৃণমূল যুব কংগ্রেসের সহ সভাপতি লোকেশ্বর বর্মন, রায়গঞ্জ পঞ্চানন সেবা সমিতির শ্যামাপদ রায়, অঞ্চল তৃণমূল সভাপতি তথা গ্রাম পঞ্চায়েতের প্রধান ইউসুফ আলী, উপ-প্রধান রাজু চৌধুরী, বিশিষ্ঠ সমাজসেবী দীপঙ্কর বর্মন, ছাত্র সভাপতি ফিরোজ খান, রমিজ রাজা, সাগর দাস সহ অন্যান্যরা। এদিনের রক্তদান কর্মসূচিতে মোট ১০০জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন।

2

Leave a Reply Cancel reply