ওয়েবডেস্কঃ গতকাল সন্ধে সাতটা নাগাদ কালিয়াগঞ্জ এর রাজ্য সড়কের ওপর পথ দুর্ঘটনার শিকার হয় পার্থ বর্মন নামের এক বাইক আরোহী। কালিয়াগঞ্জের ফতেপুর এলাকার বাসিন্দা বছর সাতাশের পার্থ বর্মন কে রাজ্য সড়কের ওপর ধাক্কা মারে একটি বড় গাড়ি। এরপর স্থানীয়রা তাকে তড়িঘড়ি কালিয়াগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে তাকে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
তারপরে তাকে পাঠানো হয় শিলিগুড়ি মেডিকেল কলেজে। এরপর শিলিগুড়ি নিয়ে যাবার রাস্তায় ইসলামপুরে রাত্রি 12:50 নাগাদ মৃত্যু হয় পার্থ বর্মনের।
বর্তমানে মৃতদেহটি রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে মর্গে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে। কোন গাড়ির জন্য এই দুর্ঘটনা তার তদন্ত শুরু করেছে পুলিশ।
