Categories
জেলা

করনদিঘী থেকে উদ্ধার উট

ওয়েবডেস্কঃ উওর দিনাজপুর জেলা করণদিঘী ব্লকের রসাখোয়া গ্ৰাম পঞ্চায়েত ভোপলা গ্ৰামে গোপন সুত্রে খবর পেয়ে উট উদ্ধার করলো রসাখোয়া ফাড়ির পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সুত্রে খবর ভিত্তিতে অভিযান চালিয়ে বর্ষ বরণ রাতে উট উদ্ধার করে পুলিশ। উট টিকে উদ্ধার করে করণদিঘী থানার রসাখোয়া পুলিশ ফাঁড়িতে নিয়ে যায়। খবর দেওয়া হয় বন দপ্তরের আধিকারিকদের।করণদিঘী থানার পুলিশ প্রশাসন তদন্ত শুরু করছে কোথায় থেকে উট নিয়ে আসা হল। স্থানীয় বাসিন্দারা বলেন রসাখোয়া থেকে ভারত – বাংলাদেশ সীমান্তে খুব কাছে। প্রায়ই এই এলাকা থেকে উট উদ্ধার হয়,।

2

Leave a Reply Cancel reply