Categories
অন্য খবর

বিরিয়ানী খাইয়ে ছেলেকে খুন করে আত্মঘাতী বাবা

ওয়েবডেস্কঃ গতকাল রাতে ছেলেকে বিরিয়ানির সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে তারপর শ্বাসরোধ করে সন্তানকে খুন করেন বাবা। পরে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়েছেন ওই ব্যক্তিও।

ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে শিলিগুড়ির ২৪ নম্বর ওয়ার্ডে। ইতিমধ্যেই দেহ দু’টি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ।

জানা গিয়েছে, ছেলেটি মানসিক ভারসাম্যহীন। ফলে সবসময় ছেলের সঙ্গেই থাকতেন বাবা। অন্যান্যদিনের মতোই বৃহস্পতিবার রাতে খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়েন তাঁরা। সকালে ঘর থেকে উদ্ধার করা হয় তাঁদের দেহ। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় থানায়। পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করে দেহ।

ছেলেটি অসুস্থ থাকার কারণে পরিবারের সদস্যরা সকলেই ছিলেন অবসাদে। তবে কি কারনে ছেলেকে খুনের সিদ্ধান্ত নিলেন ওই ব্যক্তি, তা নিয়ে এখনও জানা যায় নি ।

2

Leave a Reply Cancel reply