ওয়েবডেস্কঃ নতুন বছরের নতুন উদ্যোগ ইসলামপুর পৌরসভার উদ্যোগে মহকুমা শাসকের প্রস্তাবে I love Islampur selfie point উদ্বোধন হয়ে গেল ইসলামপুরের। বিধায়ক আব্দুল করিম চৌধুরী এবং মহকুমা শাসকের হাতে ফিতা কেটে নতুন বছরের নতুন উপহার উদ্বোধন হয় এদিন ইসলামপুর নিউ টাউন এলাকায়।
বেশ কয়েক মাস আগে থেকেই একইভাবে জেলাশহর রায়গঞ্জে সেলফি পয়েন্টের দাবি ওঠে সোশ্যাল মিডিয়ায়।
ইসলামপুরে সেলফি পয়েন্ট হবার সাথে সাথেই আশায় দিন গুনছে রায়গঞ্জবাসী। তারা অপেক্ষায় শহর রায়গঞ্জ কবে তার নিজস্ব সেলফি পয়েন্টে পাবে।
