ওয়েব ডেস্ক: রাজ্যে গত ২ মাস ধরে পথ নিরাপত্তা কর্মসূচি পালিত হচ্ছে। এর অঙ্গ হিসাবে পশ্চিমবঙ্গ পুলিশের ট্রাফিক বিভাগের কলকাতা সদর দপ্তর থেকে ফুটবল লাভার অ্যাসোসিয়েশনের সহযোগিতায় কলকাতা থেকে শিলিগুড়ি পর্যন্ত একটি সাইকেল র্যালি আয়োজন করা হয়েছিল। এদিন সেই সাইকেল র্যালি ইসলামপুর শহরে এসে পৌঁছায়। ইসলামপুর পুলিশ ডিস্ট্রিক এর পক্ষ থেকে এ দিন সেই সাইকেল র্যালিকে সংবর্ধনা জ্ঞাপন করা হয় এবং কর্মসূচিতে অংশগ্রহণকারী সাইকেল আরোহীদের শুভেচ্ছা জানানো হয় গোলাপ দিয়ে।
Categories
কলকাতা শিলিগুড়ি সাইকেল র্যালিতে অংশগ্রহণকারীরা সম্বর্ধিত ইসলামপুরে
