Categories
রাজ্য

বিশেষ চাহিদা সম্পন্নদের বেঙ্গল সাফারি ভ্রমণ সৃষ্টি ফাউন্ডেশনের উদ্যোগে

ওয়েব ডেস্ক: শীতের আমেজ,তার উপর বাড়তি বড়দিনের আনন্দ।অনেকেই এই দিনগুলিকে উপভোগ করতে ইতিমধ্য নানান ভ্রমণ ও বনভোজনে মেতেছেন।আসন্ন জানুয়ারী মাস এই ভাবেই শীতকে উপভোগ করবে রাজ্যের মানুষেরা।আর এই আনন্দে যাতে সকলের সঙ্গে সমান তাল মিলিয়ে বিশেষ চাহিদা সম্পন্ন ছেলে মেয়েরাও আনন্দ উপভোগ করতে পারে সেই দিক বিবেচনা করে তাদের নিয়ে বেঙ্গল সাফারী ভ্রমণের আয়োজন করলো স্বেচ্ছাসেবী সংস্থা সৃষ্টি ফাউন্ডেশন সহ দুটি স্বেচ্ছাসেবী সংস্থা।

বুধবার প্রায় ৬০ জন বিশেষ চাহিদা সম্পন্ন ছেলে মেয়ে ও তার পরিবারের সদস্যদের নিয়ে এই ভ্রমনে যান তারা।দিনভর নানান কর্মসুচিও গ্রহন করা হয় উদ্যক্তাদের পক্ষ থেকে।পাশাপাশি তাদের নিয়ে বনভোজনের আয়োজন করে উদ্যক্তারা।এদিন দুজন বিষেশ চাহিদা সম্পন্ন শিশুর হাতে দুটি হুইল চেয়ার তুলে দেওয়া হয় উদ্যোক্তাদের পক্ষ থেকে। সৃষ্টি ফাউন্ডেশনের কর্নধার গৌতম গোস্বামী জানান,সমাজের অন্যান্য সাধারন ছেলে মেয়েদের মতো এরাও যাতে সাময়িক আনন্দ উপভোগ করতে পারে সেই কারনেই তাদের এই উদ্যোগ।আগামীতেও এমন ধরনের পরিকল্পনা গ্রহণ করা হবে তাদের সংস্থার পক্ষ থেকে বলে জানান তিনি।।।

8

Leave a Reply Cancel reply