ওয়েবডেস্ক : গতকাল রাতারাতি কোটিপতি হয়ে গিয়েছিলেন রায়গঞ্জের ভ্যানচালক। আজ ঠিক পাশের জেলায় খুলে গেল এক সিভিক ভলেন্টিয়ার এর ভাগ্যের চাকা।
কোটিপতি হয়ে গেলেন মালদহের রতুয়া থানার সিভিক ভলান্টিয়ার সেনাউল হক। বুধবার ষাট টাকা দিয়ে লটারির টিকিট কেটেছিলেন। রাতে পৃথ্বীকে ফিরে ডিউটি থেকে ফিরে টিকিট মেলাতে গিয়ে চক্ষুচড়কগাছ তাঁর। পেয়ে গিয়েছেন লটারিতে কোটি টাকার পুরস্কার। দেরী না করে ফের ছুটে গেলেন থানায়।
সিমলা এলাকার সেনাউল রতুয়া থানার অধীনে সামসি ফাঁড়়িতে রেলগেটে জিআরপি সিভিক কর্মী হিসেবে কাজ করতেন। বাড়িতে চার ভাইয়ের সকলেই বিবাহিত, পৃথক সংসার। মাকে নিয়ে থাকেন সেনাউল। পুরস্কারের টাকা দিয়ে প্রথমেই কি করবেন? এই প্রশ্নের উত্তরে সেনাউল বলেন, এবার ভালো করে মায়ের চিকিৎস করাব। আর ঘরদোরের অবস্থাও ভালো নয়। একটা ভালো বাড়ি তৈরি করব।
