ওয়েবডেস্কঃ জেলা গ্রন্থাগার এর উদ্যোগে ১১তম শিলিগুড়ি মহুকমা বইমেলার শেষ দিন। বইমেলার শেষ দিনে রবিবার নানান রকম অনুষ্ঠানের আয়োজন করা হয় মেলা উদ্যোক্তাদের দ্বারা। যেখানে ছোটো বাচ্চাদের জন্য বসে আকো প্রতিযোগিতা, অঙ্ক প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা ছাড়াও আয়জন করা হয়েছে নানান রকম সাংস্কৃতিক অনুষ্ঠানের। বিগত দু বছরে সংক্রমনের জেরে ঘর বন্দী ছিল বাচ্চারা। তবে পড়াশোনার ব্যাবস্থা অনলাইনে থাকলেও মাঠে এসে বন্ধুদের সাথে বসে খেলা সেই সব থেকে বঞ্চিত ছিল তারা। ফলে এই বইমেলার শেষ দিনে বাচ্চাদের জন্য আয়োজিত নানান রকম অনুষ্ঠানের শিশুরা ঘর থেকে বেরিয়ে মাঠে এসে অনেকে বন্ধু ও সহপাঠীদের সাথে বসে অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে । তাই শিশুদের মুখে হাসি ফোটাতে পেরে খুশি তাদের অভিভাবকেরা ও বইমেলার উদ্যোক্তারা।
Categories
আজ শিলিগুড়ি মহকুমা বইমেলার শেষ দিন
