Categories
প্রথম পাতা

SFI কর্মীদের ওপর তৃনমূলের আক্রমণের প্রতিবাদে জলপাইগুড়িতে SFI এর বিক্ষোভ

ওয়েবডেস্কঃকোচবিহারের দিনহাটা কলেজ এবং হুগলির উত্তরপাড়া প্যারীমোহন কলেজে এসএফআই এর কর্মীদের ওপর তৃনমূলের আক্রমণের প্রতিবাদে এসএফআইর ডাকে রাজ্যব্যাপী বিক্ষোভ এর অংশ হিসেবে জলপাইগুড়ি শহরেও অবরোধ করা হল ঘটনাকে ধিক্কার জানিয়ে। শুক্রবার সন্ধ্যায় সংগঠনের জেলা দপ্তর থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে ডিবিসি রোড এর গ্রন্থভারতী মোড় অবরোধ করা হয়। প্রায় আধঘন্টা এই অবরোধ করা হয়, অবরোধ থেকে তৃনমূল যেভাবে কলেজের গনতান্ত্রিক পরিবেশ ধ্বংস করে চলছে তার প্রতিবাদ জানিয়ে বক্তব্য রাখা হয়। উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সম্পাদক প্রভাকর সরকার সহ জেলা নেতৃত্ব অনির্বান দে, শুভম সাহা, অনুভব দে, কৌশিক ঘোষ সহ অন্যান্য নেতৃত্বরা।

13

Leave a Reply Cancel reply